নিজস্ব সংবাদদাতা,মালদাঃ- মালদার কালিয়াচ-৩ ব্লকের সংশ্লিষ্ট চকবাহাদুরপুরে গঙ্গায় ভাঙন শুরু হতেই ভয়ে এলাকার মানুষজন বাড়িঘর ছেড়ে অন্যত্র যেতে শুরু করেছে। বর্ষার শুরুতেই গঙ্গার ভাঙনে কালিয়াচক-৩ ব্লকে একের পর এক বাড়ি গঙ্গায় তলিয়ে যাচ্ছে। সাধারণত জলস্ফীতির সঙ্গে গঙ্গার ভাঙন যেমন শুরু হয়, তেমনই জল কমার সময় বর্ষার শেষের দিকেও ভাঙন দেখা যায়। কিন্তু এবার বর্ষার শুরুতেই ব্যাপক ভাঙন হওয়ার সম্ভাবনা রয়েছে। দু’দিনের মধ্যে প্রায় ৩-৪ বিঘা জমি তলিয়ে গেছে গঙ্গায়। গঙ্গা তিরবর্তী এলাকার বাসিন্দারা ঘর ছাড়তে শুরু করেছে। মঙ্গলবার রাত থেকে আবার ভাঙন শুরু হয়েছে। কালিয়াচক-৩ ব্লকের পার চকবাহাদুরপুর এলাকায় শুরু হয়েছে ভাঙন। মূলত গঙ্গার পাড়ের জমিতে ভুট্টা চাষ হয়ে থাকে। চাষের জমি এখন গঙ্গাগর্ভে। এবার লোকালয়ের মধ্যে ভাঙন শুরুর আশঙ্কা দেখা দিয়েছে। এলাকার বাসিন্দারা বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়ে যেতে শুরু করেছেন। তাঁরা প্রায় ১ কিলোমিটার দূরে চকবাহাদুরপুরের দিকে যেতে শুরু করেছেন। গত কাল থেকে তারা ব্যস্ত ঘরের সামগ্রী সরানোর কাজে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বছর তিনেক আগে বাড়ি গুলো তৈরি করা হয়। অনেকেই বলেন যে হারে ভাঙন শুরু হয়েছে, দেখে মনে হছে রাতেই আমাদের বাড়িটি গঙ্গায় তলিয়ে যেতে পারে। খুব কষ্ট হচ্ছে। নিজের ভিটেমাটি চলে যাচ্ছে গঙ্গায়। এগুলো তাদের চোখের সামনে দেখতে হচ্ছে। পার চকবাহাদুরপুরের পঞ্চায়েত সদস্য অর্জুন মন্ডল বলেন,‘বর্ষার শুরুতে ভাঙন আমরা এই প্রথম দেখছি। জলস্ফীতির সঙ্গে পাল্লা দিয়ে ভাঙন হয়ে থাকে। কিন্তু এবার যেহারে বর্ষার শুরুতেই ভাঙন শুরু হয়েছে, তাতে এবার ব্যাপক ভাঙন হওযার সম্ভাবনা রয়েছে। খবর পেয়ে এলাকায় পরিদর্শনে যান বিডিও গৌতম দত্ত। এলাকার মানুষদের সঙ্গে থাকা আশ্বাস দেওয়া হয়।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI