মালদা, ২২ ডিসেম্বর: নিষিদ্ধ কফসিরাপ ফেনসিডিল পাচারের সময় বিএসএফ-এর গুলিতে নিহত এক বাংলাদেশী পাচারকারী। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগরের চৌকি নওয়াদা এলাকায়। মৃত ওই পাচারকারী বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ধুলিপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তার নাম ইব্রাহিম।
বিএসএফ সূত্রে খবর, ২২ ডিসেম্বর রাত দেড়টা নাগাদ আন্তর্জাতিক কাঁটাতারের কাছে ভারতীয় ভূখণ্ডে পনেরো থেকে কুড়ি জনের সশস্ত্র একটি দলকে ব্যাগ সমেত সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় সত্তর নম্বর ব্যাটালিয়নের কর্তব্যরত জওয়ানদের। তারা ওই দলটিকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা হাঁসুয়া ও ইঁট পাথর নিয়ে আক্রমণ চালায়। বিএসএফ এর পাল্টা গুলিতে মৃত্যু হয় এক পাচারকারীর। জানা গেছে, বাংলাদেশে কফসিরাপ ফেনসিডিলের চড়া দামের লোভে সীমান্ত দিয়ে ভারত থেকে তা পাচারের উদ্দেশ্যে জড়ো হয়েছিল দলটি। ঘন কুয়াশার সুযোগ নিয়ে পাচারকারীরা ভারতীয় ভূখণ্ডের ভেতরে চলে এসেছিল বলে খবর। বিএসএফ জওয়ানদের গুলিতে আহত পাচারকারীকে ঘটনাস্থলে ফেলে পালায় বাকি দুস্কৃতিরা। ঘটনাস্থল থেকে একটি মোবাইল, দুটি হাঁসুয়া এবং প্রায় দুশো বোতল ফেনসিডিল উদ্ধার করে বিএসএফ। আহত পাচারকারিকে মালদা মেডিকেল কলেজে নিয়ে আসা হলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মেডিকেল কলেজের মর্গে তার দেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। ইতিমধ্যেই চোরাচালান বিষয়ে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজিবিকে অভিযোগ জানিয়েছে বিএসএফ।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI