মালদা, ২২ জুলাই ; ফের ব্রাউন সুগার সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করলো মোথাবাড়ি থানার পুলিশ । মঙ্গলবার গভীর রাতে পটলডাঙ্গা এলাকার পেট্রোল পাম্প মোড়ে গোপনসূত্রে অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৬০০ গ্রাম ব্রাউন সুগার। যার আনুমানিক মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ,ধৃতের নাম ইন্দ্রজিত মণ্ডল(২৭)। তার বাড়ি কালিয়াচক থানার গঙ্গানারায়নপুর এলাকায়। ধৃতের কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ ৬০০ গ্রাম ব্রাউন সুগার। প্লাস্টিকের প্যাকেটে ওই ব্রাউজারটি মজুদ করে বাইরে কোথাও পাচার করার পরিকল্পনা করেছিল ওই মাদক কারবারি।
পুলিশ জানিয়েছে, ধৃত ওই মাদক কারবারি এই ব্রাউন সুগার গুলি কোথা থেকে সংগ্রহ করেছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্যে ছিল তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। বুধবার ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজত নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য মালদা জেলা আদালতে আবেদন জানিয়েছে মোথাবাড়ি থানার পুলিশ।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI