প্রয়াত হলেন বর্ষীয়ান শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পণ্ডিত যশরাজ। সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। এ বছর জানুয়ারিতে ৯০ বছর পূর্ণ করেছিলেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে ছিলেন ছিলেন তিনি। সেখানেই মৃত্যু হয় তাঁর।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ভারতীয় সময় দুপুর ২টো ৪৫ মিনিট নাগাদ নিউ জার্সিতে নিজের বাড়িতেই মারা যান পণ্ডিত যশরাজ। সূত্রের খবর, হার্ট অ্যাটাক হয়েছিল তাঁর। পণ্ডিতজির প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
আরো পড়ুন, ইতিহাসে প্রথমবার, ৭৪ তম স্বাধীনতা দিবসে নিউইয়র্কের টাইম স্কয়ারে উড়লো ভারতের পতাকা
পণ্ডিত যশরাজের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীত জগতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জনান, “ভারতীয় সংস্কৃতিতে পণ্ডিত যশরাজজির মৃত্যুর শূন্যস্থান তৈরি করল, যা দুঃখজনক। তিনি যে শুধু বিরাট মাপের সঙ্গীত শিল্পী ছিলেন তাই নয়। তিনি শিক্ষক হিসেবেও অসাধারণ কয়েকজন সঙ্গীতশিল্পীকে প্রশিক্ষণ দিয়েছেন। ওঁর পরিবার ও অনুরাগীদের প্রতি আমার সমবেদনা রইল। ওঁ শান্তি”।
৮০ বছরের বেশি সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সঙ্গীতের পরিধিতে তিনি এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণে ভূষিত হয়েছেন তিনি।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI