সকলের জন্য বাড়ি (হাউস ফর অল) প্রকল্পে খরচ করতে না পারায় সিউড়ি পুরসভার কাছ থেকে ৯ কোটি টাকা ফেরত নিল রাজ্য। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। পুরসভার প্রশাসক মণ্ডলীর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলেছে বিজেপি। যদিও ফেরত যাওয়া টাকা আবার পাওয়া যাবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসকমণ্ডলী।
আরো পড়ুন- পুরভোটের আগে পার্ক স্ট্রিটে বিপুল টাকা উদ্ধার, গ্রেপ্তার ১
পুরসভা সূত্রে জানা গিয়েছে, ২০১৯-২০ আর্থিক বছরে সকলের জন্য বাড়ি প্রকল্পে প্রায় ৯ কোটি টাকা দেওয়া হয়েছিল সিউড়িকে। তবে খরচ না হওয়ায় সেই টাকা ফেরত দেওয়ার নির্দেশ এসেছিল। আর এই ঘটনাকে সামনে রেখেই সিউড়ি পুরসভার বর্তমান প্রশাসকমণ্ডলীর বিরুদ্ধে তোপ দেগেছে বিজেপি। দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা বলেন, ‘‘পুরপ্রশাসক ব্যর্থ। তাঁরা গরিবের বাড়ি তৈরি করতে পারছেন না। টাকা ফেরত যাচ্ছে। এর জবাব তৃণমূলকে দিতে হবে।’’

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি