মালদাঃ পারিবারি অশান্তির জেরে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হলেন এক বৃদ্ধা। রবিবার দুপুর বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদা শহরের কুতুবপুর মনসাতলা এলাকায়। এই ঘটনার খবর পেয়ে অগ্নিদগ্ধ বৃদ্ধাকে উদ্ধারে এগিয়ে আসেন আশেপাশের লোকজন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। অগ্নিদগ্ধ ওই বৃদ্ধাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানিয়ে দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , মৃত ওই বৃদ্ধার নাম স্বপ্না ঘোষ (৬২)। তার স্বামী সুকুমার ঘোষ মালদা আদালতের অবসরপ্রাপ্ত সরকারি কর্মী । তাদের পরিবারে একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে অনেকদিন আগেই। কিন্তু স্বামী-স্ত্রীর মধ্যে মাঝেমধ্যেই নানান বিষয় নিয়ে অশান্তি চলছিল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে অশান্তি করে বাড়ি থেকে বেরিয়ে যান স্বামী। আর তারপরেই ঘরের দরজা বন্ধ করেই গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হয় ওই বৃদ্ধা। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। পাশাপাশি পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI