মালদা: নলকূপের সামনে নোংরা জল ফেলার প্রতিবাদ করায় এক যুবককে বেধড়ক মারধর এবং শরীরে অ্যাসিড ফেলে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। শনিবার রাত্রে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার খাস চাঁদপুর এলাকায়।
জানা গেছে আক্রান্তের নাম গৌরাঙ্গ মন্ডল। বাড়ি লাগোয়া তাদের নলকূপ রয়েছে। সেই নলকূপের সামনে প্রতিনিয়ত নোংরা জল এবং আবর্জনা ফেলতো প্রতিবেশী মাখন মাহারা। প্রতিবাদ করায় শনিবার রাত্রে মাখন মাহারা সহ বেশ কয়েকজন তাদের উপর চড়া হয় এবং মারধর করা হয়। তার পাশাপাশি বাড়িতে ভাঙচুর এবং গৌরাঙ্গ মন্ডলের শরীরে অ্যাসিড ছুড়ে ফেলার অভিযোগ উঠেছে। বর্তমানে আক্রান্ত গৌরাঙ্গ মন্ডল মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি