নিয়োগ দুর্নীতিতে এবার শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কাকে তলব করল ইডি। চলতি সপ্তাহেই তাঁকে তলব করেছে ইডি। কারণ, তাঁর নামে রয়েছে প্রচুর সম্পত্তি। কিন্তু স্বামীর গ্রেপ্তারির পর থেকেই বেপাত্তা প্রিয়াঙ্কা। কোথায় তিনি? কীভাবে এত সম্পত্তির মালিকই বা হলেন তিনি? গোটাটাই এখনও ধোঁয়াশা।
আরো পড়ুন- নদিয়ার কালীগঞ্জে উদ্ধার বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক! গ্রেপ্তার ৪
হুগলির বলাগড়ের বাসিন্দা প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়। বলাগড় উচ্চবালিকা বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি। পরে বিজয়কৃষ্ণ কলেজ থেকে স্নাতক হন তিনি। পাশ করেছিলেন বিএডও। ছোট থেকেই আঁকতে পছন্দ করতেন তিনি। আঁকা শেখাতেনও। দীর্ঘদিন ধরে শান্তনুর সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল প্রিয়াঙ্কার। ২০০৫ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা। দম্পতির একটি সন্তানও রয়েছে।

বিয়ের পর আঁকার প্রতি ভালবাসা থেকে একটি বুটিক খুলেছিলেন তিনি। কিন্তু পরবর্তীতে ম্যাজিকের মতো বাড়তে থাকে ব্যবসা, সম্পত্তি। ইডি জানিয়েছে, বর্তমানে প্রিয়াঙ্কার নামে প্রচুর সম্পত্তি রয়েছে। যার নেপথ্যে এই দুর্নীতি বলেই মনে করা হচ্ছে। ফলে তাঁকে জেরা করলেই বহু গোপন তথ্য প্রকাশ্যে আসবে বলেই ধারণা তদন্তকারীদের। কিন্তু শান্তনুর গ্রেপ্তারির পর থেকেই হদিশ নেই প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়ের। কোথায় তিনি? প্রিয়াঙ্কার মায়ের দাবি, শনিবার ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছে মেয়ে। কোথায় গেছে তা কারও জানা নেই। ফলে প্রশ্ন, আদৌ প্রিয়াঙ্কা ইডির তলবে সাড়া দেবেন কি না। যদিও তাঁর মায়ের দাবি, ডাক যখন পেয়েছে, তখন প্রিয়াঙ্কা নিশ্চয়ই যাবে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI