নদীয়া জেলায় বিজেপিতে বড়সড় ভাঙ্গন। আজই প্রায় হাজার খানেক সমর্থককে সঙ্গে নিয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন নদীয়া জেলার কিষান মোর্চার সভাপতি বিপ্লব দে ওরফে সজল।
কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তার তৃণমূল কংগ্রেসের ফেরার বিষয়টি চূড়ান্ত হয়। তারপরই আজ বুধবার কল্যাণীতে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন নদীয়া জেলার দাপুটে বিজেপি নেতা সজল দে। আজ তার হাতে দলীয় পতাকা তুলে দেন নদীয়া জেলা সভাপতি শংকর সিং। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণী টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ মুখার্জি ও অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য সজল বরাবরই বিজেপি নেতা মুকুল রায় ঘনিষ্ঠ বলে পরিচিত। বিজেপি ছেড়ে তার তৃণমূলের যোগদানের ফলে নদীয়াতে বিজেপির অনেকটাই শক্তি ক্ষয় হবে বলে মনে করা হয়। গত লোকসভা নির্বাচনে এই সজলের হাত ধরেই কল্যাণীতে বিজেপি তৃণমূল কংগ্রেসকে অনেকটা পিছনে ফেলে দিয়েছিল। কল্যাণীতে ৪টি ওয়ার্ড ছাড়া আর কোন ওয়ার্ডেই তৃণমূল কংগ্রেস ভালো ফল করতে পারেনি। তাই সজলের তৃণমূলে যোগদান এর ফলে নদিয়া জেলা তৃণমূল কংগ্রেস অনেকটাই শক্তিবৃদ্ধি হবে বলে রাজনৈতিক মহলের ধারণা।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI