বালুরঘাট, ৩০ আগষ্ট ; দুধ দিতে যাবার পথে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। রবিবার ঘটনাটি ঘটেছে তপন থানার রামপুর মিনাপাড়া এলাকায়। ঘটনার পর পুলিশ ঘাতক লরিটিকে আটক করার পাশাপাশি মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে।পুলিশি সূত্রে খবর মৃত ওই মহিলার নাম গোলেনুর বিবি (৪৩) বাড়ি তপন থানার রামপুর মিনাপাড়া এলাকায়। পরিবার সূত্রে খবর রবিবার দুপুর ১ টা নাগাদ গোলেনুর বিবি দুধ দিতে যাচ্ছিলেন গোয়ালাকে। গোয়ালাকে দেওয়ার সময় পতিরামের দিক থেকে আসা একটি সিমেন্ট বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে গোলেনুর বিবি সহ গোয়ালার টোটোতে।ঘটনাস্থলে দুমড়ে মুচড়ে যায় টোটো ও লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় গোলেনুর বিবির। এদিকে সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে লরি নিয়ে চম্পট দেয় চালক। এই বিষয়ে এক প্রতক্ষদর্শী জানান এদিকে ঘটনাটি নজরে আসতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। শোকের ছায়া নেমে আসে পরিবার সহ এলাকাজুড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রামপুর পুলিশ ফাঁড়ির পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে মহিলাকে। ঘটনার পর মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI