বাংলা হান্ট ডেস্ক ; দিলীপ ঘোষ রাজ্য বিজেপির সভাপতি পদে বসার পর থেকেই নানা সময়ে দলের অন্দরে গোষ্ঠী দ্বন্দ্বে লিপ্ত হন। গত লোকসভা নির্বাচনে চাণক্য মুকুল রায়ের বিজেপিতে যোগদানের বিরোধিতা করেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । পরে অবশ্য কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপে দিল্লিতে গিয়ে মুকুল রায় বিজেপিতে যোগদান করেন। চাণক্য মুকুল রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর গত লোকসভা নির্বাচনে বিজেপি রাজ্য ১৮ টি আসন পায়। কিন্তু মুকুল রায়ের এই কৃতিত্ব কে মানতে নারাজ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার সংগঠনের জন্যই রাজ্যে বিজেপি ভালো ফল করেছে বলে মনে করেন তিনি। তাই আসন্ন বিধানসভার নির্বাচনে নিজের মতো করে সংগঠন সাজাচ্ছে দিলীপ ঘোষ। দিলীপ পন্থীদের সংগঠনের নানা পদের দায়িত্ব দেওয়া হচ্ছে। আর তাই নিয়েই রাজ্য বিজেপির অন্দরে প্রায় দিন গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিচ্ছে। ঘনিষ্ঠদের পদ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠছে দিলীপ ঘোষের বিরুদ্ধে।
অন্যদিকে বিতর্কিত মন্তব্যের দ্বারা রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাজ্যে বিজেপির ভাবমূর্তি নষ্ট করছে। প্রায় দিন তাকে সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় বেফাঁস মন্তব্য করতে দেখা যায়। যা নিয়ে দিলীপ ঘোষের উপর আস্থা হারাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ও আরএসএস। কেন্দ্রীয় নেতৃত্বের মনে করছে, এখনই যদি রাজ্যে সভাপতি পরিবর্তন না করা হয় তাহলে পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। স্বপ্ন সম্ভব করা হবে না। তাই আরএসএস এবার রাজ্যে সভাপতি পদের জন্য নতুন মুখ খুঁজছে এবং ইতিমধ্যে আরএসএস এর তরফ থেকে তিন জনের নামের প্রস্তাব পাঠানো হয়েছে। এবার সভাপতি পদের জন্য যোগ্যতা ঠিক করে দেওয়া হয়েছে আরএসএসের তরফ থেকে।
সভাপতি পদের জন্য কি কি যোগ্যতা থাকা চাই?
সভাপতি পদের পাওয়ার জন্য ৫০ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। যাকে রাজ্য সভাপতি করা হবে, তাকে বাংলার বাইরে বসবাসরত হতে হবে এবং অবশ্যই সে বাঙালি হতে হবে। শিক্ষিত ও বাঙালির কাছে গ্রহণযোগ্য হতে হবে এবং কাজের অভিজ্ঞতা ও দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকতে হবে। এই কয়েকটি গুণ থাকলে রাজ্য বিজেপির সভাপতি করা হবে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI