বাংলা হান্ট ডেক্সঃ গত ৪ জুন হুগলী-চুঁচুড়ায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন দলেরই কর্মীরা। আর বিজেপি কর্মীদের সেই বিক্ষোভ প্রদর্শনের ছক কি আগে থেকেই কষা হয়েছিল? যা নিয়ে তীব্র শোরগোল শুরু হয়েছে রাজ্য বিজেপির অন্দরে। সন্দেহ করা হচ্ছে দিলীপ ঘোষকে ঘিরে এই বিক্ষোভে মদত দেন যিনি, তিনি বিরোধী দলের কেউ নন। তিনি হুগলির বিজেপি নেতা সুবীর নাগ! অন্তত অডিয়ো ক্লিপের কণ্ঠ সেটাই সন্দেহ করা হচ্ছে। এখন প্রশ্ন উঠেছে, তাহলে কি বিজেপির নেতাই তাঁদের রাজ্য সভাপতির সামনে বিক্ষোভের ছক কষেছিলেন? সেই পরিকল্পনায় ইন্ধন জুগিয়েছিলেন দলেরই কোনও নেতা? এমনই অভিযোগ উঠল সংশ্লিষ্ট অডিয়ো ক্লিপ ভাইরাল হওয়ার পর। যদিও সেই অডিও টেপটির সত্যতা যাচাই করে দেখিনি ‘বাংলা হান্ট.ইন’।
আরো পড়ুন- বালুরঘাটে রক্তের সংকট কাটাতে রক্তদান শিবিরের আয়োজন করল দক্ষিন দিনাজপুর জেলার পুলিশ
বিধানসভা নির্বাচনে শোচনীয় হারের পর গত ৪ জুন হুগলির চুঁচুড়া যান দিলীপ ঘোষ । চুঁচুড়ায় জেলা কার্যালয়ে বৈঠক করেন দলীয় নেতাদের নিয়ে। সেখানেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। দলের বর্তমান হুগলি জেলা (সাংগঠনিক) সভাপতি গৌতম চট্টোপাধ্যায় এবং রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহকে অপসারণের দাবিতে চলে বিক্ষোভ। প্রার্থী নির্বাচন নিয়েও প্রশ্ন তোলেন কর্মীরা। এই নিয়ে যখন বিতর্ক তুঙ্গে ঠিক তখনই সামনে এসেছে এই অডিয়ো ক্লিপ।
ওই মোবাইল কথপোকথনে সুবীর নামে এক বিজেপি কর্মিকে দিলীপ ঘোষের সামনে বিক্ষোভ করতে নির্দেশ দিচ্ছে শোনা যায়। কেন হার হল কেন যাকে তাকে প্রার্থী করা হল, কেন এতদিন দিলীপবাবু আসেননি, এসবের জবাবদিহি চাইতেও বিজেপি কর্মীকে ইন্ধন দিতে শোনা যায় একজনকে। যিনি সুবীর নাগ বলেই দাবি করছে বিজেপির একাংশ।
যদিও অভিযুক্ত সুবীর নাগ যদিও দাবি করেন, তাঁর গলা নকল করে এটা করা হয়েছে। যার সঙ্গে কথা বলতে শোনা গেছে সেই কর্মী বিষ্ণু চৌধুরীর সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছেন। দলেরই একাংশ তাঁকে বদনাম করতে এই কাণ্ড করেছে বলে মনে করেন সুবীরবাবু। এদিকে রাজ্য বিজেপি নেতৃত্ব এই অডিয়ো ক্লিপটির সত্যাসত্য পরীক্ষা করতে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে বলে খবর।
এদিকে এই বিক্ষোভের ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছিল বিজেপি। যা নিয়ে জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদবের মন্তব্য, “এই অডিয়ো ক্লিপেই প্রমাণ হয় যে বিজেপির অভিযোগ সর্বৈব মিথ্যা। সব অন্তর্দলীয় সমস্যা নিয়ে তৃণমূলের দিকে আঙুল তুলছে এরা। আমি বলি, বিজেপি আয়নায় নিজেদের মুখ দেখুক। এই ঘৃণ্য রাজনীতি বন্ধ হোক।”

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি