বালুরঘাট ; দলের কর্মী সমর্থকদের নিয়ে বসন্ত উৎসবে মাতলেন বালুরঘাট বিধানসভা আসনের শাসক ও বিরোধী দুই দলের প্রার্থী।
ভোটের মরসুমে ভোটারদের সাথে জনসংযোগ করবার বড় হাতিয়ার এই বসন্ত উৎসব। দোলের রঙে সবাইকে যেমন রাঙিয়ে দিয়ে নিজের করে পাওয়া যায়। তেমনি এর মধ্যে দিয়েই প্রার্থীরা নিজেদের আরও একবার প্রচার ঝালিয়ে নিতে ভোলেন না।
আজ সকালে যখন তৃনমুল প্রার্থী শেখর দাস গুপ্ত দলের পতাকা ছেড়ে বসন্ত উৎসব এর ব্যানারে দলের কর্মী সমর্থকদের নিয়ে বালুরঘাট শহর পরিভ্রমনে বেড়িয়ে পড়েছেন।অন্যদিকে তখন বিজেপি প্রার্থী অশোক লাহিড়ী তার দলের কর্মী সমর্থকদের নিয়ে মন্দিরে পুজো দিয়ে দোলের উৎসবে জনসংযোগে নেমে পড়েছেন।তিনি প্রথমে যান বালুরঘাটের গৌড়ীয় মঠে পুজো ও প্রনাম সেরে মহারাজদের থেকে আশীর্বাদ নেন বালুরঘাট বিধানসভার বিজেপি প্রার্থী ড. অশোক লাহিড়ী। পরে সেখান থেকে বেড়িয়ে বালুরঘাট শহরের অতি প্রাচীন রাধাগোবিন্দ মন্দিরে গিয়ে আশীর্বাদ নেন বালুরঘাট বিধানসভার বিজেপি প্রার্থী ড. অশোক লাহিড়ী। এরপরেই তিনি দোল উৎসবকে হাতিয়ার করে নিজের ভোট প্রচারে জনসংযোগে দলের কর্মীদের নিয়ে বেড়িয়ে পড়েন।
অন্যদিকে ততক্ষনে দোল উৎসবে পথে নেমে নিজের দলের কর্মী সমর্থকদের সাথে আবীর খেলায় মাতলেন এবারের তপন আসনের তৃনমুল প্রার্থী কল্পনা কিসকু।
আজ তার বিধানসভা এলাকা চকভৃগুতে তিনি নিজের দলের কর্মী সমর্থকদের নিয়ে আবির খেলার পাশাপাশি এলাকায় বেড়িয়ে সাধারন মানুষদের সাথে যেমন আবির খেলেন পাশাপাশি নিজের জনসংযোগ চালান।
তবে উৎসব ঘিরে রাজনীতির রঙ না থাকলেও রঙ পছন্দের ক্ষেত্রে কিছুটা দুই দলের নেতা নেত্রী কর্মী সমর্থকদের মধ্যে রাজনীতি থাকছেই। কারো পছন্দ গেরুয়া তো কারো পছন্দ সবুজ। তবে এখন ও পথে দেখা মেলেনি লালের।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI