কয়েক মাস আগে কলকাতার মা উড়ালপুলের ছবি ব্যবহার করে ফলাও করে বিজ্ঞাপন দিয়েছিল উত্তর প্রদেশ সরকার। এর পর অন্ডাল বিমানবন্দরের ছবি ব্যবহার করেছে উত্তরাখণ্ড সরকার৷ এবার শিয়ালদহ উড়ালপুলের ছবি ব্যবহার করল ত্রিপুরার বিজেপি সরকার। এই খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে। বিপ্লব দেবের (Biplab Deb) সরকারকে তীব্র আক্রমণ তৃণমূলের।
উন্নয়নের চিত্র দেখাতে গিয়ে কলকাতার ফ্লাইওভারের ছবি দেখিয়ে বসল বিপ্লব দেবের (Biplab Deb) সরকার। একটি সরকারি বিজ্ঞাপনের টুইটে ব্যবহার করা হল একটি ফ্লাইওভারের ছবি, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে হলুদ ট্যাক্সি, এ শহরের একাধিক রুটের বাস। ফলে কারওই আর বুঝতে বাকি রইল না ছবিটি কলকাতার। যা নিয়ে এবার সরব তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় বিপ্লব দেবের সরকারের তুলধোনা করল জোড়াফুল শিবির। যদিও বিষয়টি জানাজানি হতেই তড়িঘড়ি টুইট মুছে ফেলল ত্রিপুরা প্রশাসন। তবে ইতিমধ্যেই সেটি স্ক্রিনশট হয়ে ঘুরছে।
ঘটনাটি জানাজানি হতেই হইচই পড়ে যায়। তৃণমূলের ত্রিপুরা সংগঠনের তরফে BJP সরকারের বিরুদ্ধে তোপ দেগে টুইট করা হয়। প্রশ্ন তোলা হয়, বিপ্লব দেবের সরকার কি ত্রিপুরায় ভালো রাস্তা তৈরি করতে পারেনি? টুইটারে AITC ত্রিপুরার তরফে লেখা হয়, ‘ত্রিপুরার BJP কী ভাবে এই রাস্তা সে রাজ্যের বলে দাবি করল? ত্রিপুরায় কি একটাও ভালো রাস্তা নেই? BJP-র বিপ্লব দেব তার মানে এ রাজ্যে কোনও উন্নয়নই করেননি। অদ্ভূত লাগে BJP বার বার কী ভাবে বাংলার মডেল চুরি করে। কী ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে হাতিয়ার করে নিজেদের নামে তুলে ধরে।’
এ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘আসলে BJP-র নিজস্ব কিছু নেই। তাই বাংলার উন্নয়ন থেকে ধার করতে হচ্ছে। ধারাবাহিকভাবে এইটা করে যাচ্ছে। বাংলা থেকে নকল করে নিজেদের প্রচার করে চলেছে। এত হামলা-মামলা করেও দু’মাসে ২৪ শতাংশে ভোট পৌঁছেছে আমাদের। আর কয়েকমাসে সেটা কোথায় গিয়ে পৌঁছয় দেখতে পাওয়া যাবে।’

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি