বাংলাহান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে সিবিআই। আর তারপরই যেন বিরোধীদের সুর একেবারে সপ্তমে চড়েছে। গোসাবার মোল্লাখালিতে জনসভা ছিল বিজেপির। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। সেই সভা থেকে তিনি তৃণমূলকে নিশানা করে একের পর এক তির ছোঁড়েন। মূলত নাম না করে এদিন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন।
তাঁর মতে একটা সময় তৃণমূল বলত খেলা হবে। আর আজ সিবিআই বলছে আয় খেলতে আয়। আর খেলতে আসছেন না ভাইপো। একেবারে চাঁচাছোলা আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে।
আরো পড়ুন- কর্ণাটকে যাওয়ার আগেই বিরোধী জোট নিয়ে বিস্ফোরক বার্তা নীতীশ কুমারের
সুকান্ত মজুমদার বক্তব্য রাখতে গিয়ে বলেন, ভাইপো কাল ডাক পেয়েছে। হাইকোর্ট ২৫ লাখ টাকা জরিমানা করেছে। ভাইপোর পদে পদে পিসিও যাবে। যেমন অনুব্রত মণ্ডল আর তার মেয়ে। দুই ঘরে পাশাপাশি। এদিকে একটা ব্লক। ওদিকে একটা ব্লক। তিহাড় জেলে বসে বেদের মেয়ে জ্যোৎস্নার গান গাইছে। থালা বাটি কম্বল, জেলখানা সম্বল। অপেক্ষা করুন। পিসি ভাইপোকেও একই গান গাওয়াবো। থালা বাটি কম্বল, জেলখানা সম্বল। পিসি ভাইপো সেই একই গান গাইবে। সেই দিন আসছে।

সেই সঙ্গেই তিনি বলেন, ভাইপো দুদিন আগেই বলছিল আমি যদি দুর্নীতি করে থাকি তবে ফাঁসির দড়ি গলায় দিয়ে দেব। আর এখন সিবিআই ডাকছে ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টে ঘুরে বেড়াচ্ছে। আগে তৃণমূল গান চালাতেন খেলা হবে। এখন তারা আর ওসব গান চালান না। এখন সিবিআই বলছে আয় খেলব তোর সাথে। কিন্তু যাচ্ছে আর না। সিবিআই ডাক পেতেই চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে গিয়েও বাঁচতে পারবেন না। কারণ কয়লা তোমার পকেটে ঢুকেছে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI