দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলার তপনের কাদমায় তৃণমূল নেতার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে রবিবার রাতে বাড়ি থেকে কিছুটা দূরে পাটক্ষেত থেকে তাঁর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। মৃত ব্যক্তির নাম আদেশ বর্মন (৫৫) । বাড়ি তপন ব্লকের হজরতপুর গ্রাম পঞ্চায়েতের কাদমা এলাকায়।
আরো পড়ুন- টাকা নিয়ে চাকরি দিয়েছে প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব! মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ শুভেন্দুর
স্থানীয় এবং পরিবার সূত্রে জানা যায়, ওই ব্যক্তি তৃণমূল নেতা তথা তৃণমূলের বুথ সহ-সভাপতি। গত শুক্রবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন ব্যক্তি। অনেক খোঁজাখুঁজির পরও না পাওয়া গেলে শনিবার থানায় নিখোঁজের অভিযোগ জানানো হয়। এরপরেও খোঁজাখুঁজি চলতে থাকে। রবিবার আনুমানিক মধ্যরাত নাগাদ এলাকার পাট ক্ষেতে ওই ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে তপন থানার পুলিশ রাতেই মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়ার পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহে বিভিন্ন জায়গায় ক্ষতের চিহ্ন ছিল। খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান। যদিও ঠিক কি ঘটেছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI