মালদাঃ- এলাকা দখল ও ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াইয়ের ঘটনায় চরম উত্তেজনা ছড়ালো মালদহের হরিশ্চন্দ্রপুর থানার দৌলতনগর এলাকায়। মঙ্গলবার দুপুর নাগাদ দৌলতনগর এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বাঁশ, লাঠি নিয়ে হামলার ঘটনাটি ঘটে।এ ঘটনায় ১৭ টি বাড়ি ও দোকান ভাঙচুর করা হয় বলে অভিযোগ।পরে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে পৌঁছায় চাঁচলের এসডিপিও শুভেন্দু মন্ডল এবং হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস।শাসকদলের প্রকাশ্যে গোষ্ঠী দ্বন্দ্বের ছবি প্রকাশে আসতেই অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মহম্মদ নজীব ও তার দলবলের সঙ্গে বর্তমান সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধান পিন্টু যাদব এবং স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য মহম্মদ সামায়ুনের দলবলের মধ্যে তুমুল গোলমাল শুরু হয়। আর তাতেই দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে হামলা চালায় বলে অভিযোগ। যদিও এই হামলার ঘটনায় কোন রকম হতাহতের খবর নেই বলে জানিয়েছে পুলিশ। তবে এই হামলার ঘটনায় পুলিশ দুই পক্ষের ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ টহলদারি শুরু হয়েছে।

উল্লেখ্য,দৌলতনগর গ্রাম পঞ্চায়েতে সম্প্রতি অনাস্থার মাধ্যমে প্রাক্তন প্রধান মহম্মদ নজিবকে অপসারিত করা হয়। নতুন প্রধান হয় তৃণমূলের পিন্টু যাদব। আর সংশ্লিষ্ট এলাকার ক্ষমতা দখলকে কেন্দ্র করে শুরু হয় এই হামলা। আর তাতেই ওই এলাকার বেশ কিছু বাড়ি এবং রাস্তার ধারে থাকা কয়েকটি অস্থায়ী দোকান ভাঙচুর করা হয় বলে অভিযোগ। গোটা ঘটনাকে ঘিরে তেতে উঠে এলাকা।


ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI