টাকা পয়সা নিয়ে বিবাদের জেরে সালিশি সভা বসেছিল । সেই সালিশি সভাতেই ধারালো অস্ত্র নিয়ে 4 শ্রমিকের উপর হামলার অভিযোগ ঠিকাদরের বিরুদ্ধে ৷ হামলায় মৃত্যু হয়েছে দুই শ্রমিকের । গুরুতর আহত হয়েছেন আরও দুই জন । শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কালিয়াচক 1 নম্বর ব্লকের জালুয়াবাথাল বিবিগ্রাম এলাকায় । পরিস্থিতি যাতে হাতের বাইরে চলে না যায় তার জন্য এলাকায় পুলিশি টহল চলছে ৷ মৃত দুই শ্রমিকের নাম সাজিম শেখ (21), জামিউল শেখ (25)। গুরুতর আহত হয়েছেন তারিখ শেখ (35) ও শাহাজাহান শেখ (24)। এরা সকলেই বিবিগ্রাম এলাকার বাসিন্দা । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ।
আরো পড়ুন- নিয়মিত অ্যান্টাসিড সেবন কিডনির ক্ষতির পাশাপাশি ক্যানসারের কারণ হয়ে উঠতে পারে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজস্থানে কাজ করতে যাওয়ার টাকা পয়সা নিয়ে ঠিকাদারের সঙ্গে বচসা বেঁধেছিল দুই শ্রমিকের । সেই ঘটনা নিয়ে শুক্রবার সন্ধ্যেয় মীমাংসা হওয়ার কথা ছিল । সেইমতোই সালিশি সভার আয়োজন করা হয়েছিল ৷ সেই সালিশি সভাতেই বচসা বাঁধে ঠিকাদারের সঙ্গে ওই চার শ্রমিকের ৷ ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানোর অভিযোগ ঠিকাদারের লোকজনের বিরুদ্ধে ৷ স্থানীয় বাসিন্দারা ইফতার সেরে ফেরার সময় দেখেন রক্তাক্ত অবস্থায় চারজন পড়ে রয়েছে । তাঁরাই তড়িঘড়ি আহতদের তাঁদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন । কর্তব্যরত চিকিৎসকরা সাজিম ও জামিউলকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তারিখ শেখ।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI