এবার ভাঙন ধরল বিজেপি টলিপাড়ার পদ্ম শিবিরে। সুভদ্রা মুখোপাধ্যায় বিজেপি সদস্য পদ থেকে ইস্তফা দিলেন। ইস্তফা দেওয়ার কারণ তার কাছ থেকে জানতে চাইলে তিনি জানান, দলের সাম্প্রতিক অবস্থা দেখে তিনি দল থেকে আস্থা হারাচ্ছেন। কপিল মিশ্র, অনুরূপ ঠাকুরের মত উগ্র মতবাদ এর মানুষদের সহযোদ্ধা হিসেবে তিনি মেনে নিতে পারছেন না।
তিনি আরো জানান, কাদা ছোড়াছুড়ি রাজনীতিতে থাকলে তার নিজেরই আদর্শের বিচ্যুতি ঘটবে। CAA নিয়ে দিল্লির হিংসাত্মক ঘটনায় বেশ কয়েকদিন ধরেই তার মনে ক্ষোভ তৈরি হচ্ছিল। মোদি সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে যে প্রতিশ্রুতি গুলি দিয়েছে , সেই প্রতিশ্রুতি গুলির সঙ্গে তিনি একমাত্র ছিলেন। কিন্তু এখন তার মনে হচ্ছে বিজেপি সরকার সেই প্রতিশ্রুতি গুলি থেকে অনেকটা দূরে সরে আসছে।
অভিনেত্রী আরও জানান, দিল্লিতে আজ হিংসা ছড়াচ্ছে, আগামীকাল যে কলকাতায় হবে না, এটা কেউ বলতে পারে । তখন হিংসার বলি সবাই হবে। আর যদি ভোটের আগে কলকাতা এই ধরনের ঘটনা ঘটে তাহলে কে ঠেকাবে?
সুভদ্রা মুখোপাধ্যায় আরো বলেন, তিনি সাধারণ মানুষের জন্য কাজ করতে চান। তার মত অনেকেই দলের কর্মকাণ্ডে খুশি নন। আজ তিনি দল ছেড়েছেন, কাল হয়ত অন্য কেউ ছাড়তে পারে। সব মিলিয়ে বলা যায় টলিপাড়ায় যে পদ্ম শিবিরে ভাঙ্গন ধরেছে তা এখন সবার কাছেই স্পষ্ট।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI