লকডাউন নিয়ে এবার কড়া নির্দেশিকা জারি করলো কেন্দ্র সরকার।ইতিমধ্যেই রাজ্যগুলিকে এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। গতকালের লকডাউন বেশিরভাগ মানুষ মানলেও অনেকেই এই পরিস্থিতিতে রাস্তায়, চায়ের দোকানে, পাড়ার মোড়ে আড্ডার দিতেও দেখা গেছে।
বিষয়টি নজরে আসতেই কেন্দ্রীয় সরকার নতুন নির্দেশিকা জারি করছে।এই নির্দেশিকা সমস্ত রাজ্য সরকারকে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই নির্দেশে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী লকডাউন আমান্য করে তাহলে আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে । বিনাকারনে কোনো মানুষ লকডাউন এর সময় বাহিরে চলা ফেরা করলে এই আইনে সর্বোচ্চ ছয় মাসের জেল হতে পারে।এর পাশাপাশি ১০০০ জরিমানা করা হতে পারে। ৭ জনের বেশি কোথাও ভিড় না করতে নিষেধ করা হয়েছে।
এখনো পর্যন্ত ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪১৫ জন ও মৃতের সংখ্যা সাতজন। ১৩ টি রাজ্যের ৭৫ টি জেলায় লকডাউন করা হয়েছে।
আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে জানান, অনেক মানুষ আছেন যারা লকডাউনকে গুরুত্ব দিয়ে নিচ্ছেন না। দয়া করে নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখুন। যথাযথভাবে সরকার নির্দেশিকা মেনে চলুন। আমি সমস্ত রাজ্য সরকারকে অনুরোধ করছি, আইন অনুযায়ী লকডাউন নিশ্চিত করুন।
বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকারও সকল জনগণকে ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন, বিশেষ কোনো প্রয়োজন ছাড়া বাইরে বেরোতে নিষেধ করা হচ্ছে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI