বালুরঘাট, ২২ জুন; জাতীয় সড়ক সম্প্রসারণে অবৈধ দখলদারি তুলে দিতে অভিযানে নামল ব্লক প্রশাসন। সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ৫১২ নম্বর জাতীয় সড়কের ধারে ত্রিমোহনী বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। দীর্ঘদিন বলার পরেও অবৈধভাবে পিডাব্লুডির জায়গা দখল করে থাকা তিনটি দোকান এদিন যদি ভেঙ্গে দেয় প্রশাসন। হিলি পুলিশের উপস্থিতিতে অভিযান চালানো হয়েছে। যদি এদিন প্রথমে ওই অভিযানে বাধা প্রদান করার চেষ্টা করেন অভিযুক্ত দোকানদার। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় প্রশাসনের কাজ সহজ হয়ে যায়।
ব্লক প্রশাসনন সূত্রের খবর, দীর্ঘ প্রায় এক বছর আগে ৫১২ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। কাজের প্রায় ৪০% শেষ হলেও কিছু ব্যবসায়ী অবৈধভাবে পিডাব্লুডির জায়গা দখল করে থাকায় অত্যন্ত ধীর গতিতে চলতে থাকে রাস্তা সম্প্রসারণ। আর এমন ঘটনা থেকে বেরিয়ে আসতে এদিন এলাকায় মাইকিং করে ১০ মিনিটের সময়সীমা বেঁধে দেওয়া হয় ব্যবসায়ীদের। যার পরেই জেসিবি দিয়ে অবৈধ দখলদারি দোকানগুলি ভেঙ্গে ফেলেন প্রশাসনের আধিকারিকরা। এদিন প্রশাসনের পাশে দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
এলাকার বাসিন্দা নুপু বসাক, আশিস ঘোষ, মেঘদূত বিশ্বাসরা জানিয়েছেন, কয়েকজন ব্যবসায়ীর কারণে রাস্তার কাজ অত্যন্ত ধীর গতিতে চলছিল। সেদিন প্রশাসনের পাশে দাঁড়িয়ে তারাও বই দোকান গুলি তুলে দেওয়ার দাবি জানান।
হিলি ব্লকের ভিডিও সোমেন বিশ্বাস জানিয়েছেন, ডেপুটি পুলিশ সুপার ধিমান মিত্র, হিলি থানার ওসি প্রীতম সিং সহ জাতীয় সড়ক আধিকারিকদের উপস্থিতিতে এদিন অবৈধ দখলদারি তুলে দেওয়া হয়েছে। প্রথমে ব্যবসায়ীদের ১০ মিনিট সময় দেওয়া হলেও তিনটি দোকান মালিক সরকারের নির্দেশ না মানায় জেসিবি দিয়ে সেগুলো ভেঙে ফেলা হয়েছে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI