মালদাঃ তিনতলার ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক প্রাক্তন পুলিশ কর্মীর। গুরুতর আহত তার স্ত্রী। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার শহরের ৩ নং ওয়ার্ডের মালঞ্চপল্লী এলাকায়। মৃত ব্যক্তির নাম সমীর হালদার (৬১)। গুরুতর আহত তার স্ত্রী ঝুমা হালদার (৫৬)। দু’জনকেই উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা সমীর হালদারকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তার স্ত্রী। সমীরবাবু ইংরেজবাজার থানার প্রাক্তন কনস্টেবল পদে কর্মরত ছিলেন। জানা গেছে, এদিন সকালে নিয়ম মাফিক বাড়ির তিনতলার ছাদে ফুলের গাছে জল দিতে গেছিলেন দু’জনে। সেসময় হঠাৎ পা ফসকে নিচে পড়ে যান সমীর বাবু। তাকে বাঁচাতে গেলে পড়ে যান তার স্ত্রীও। ওই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI