জম্মু কাশ্মীরের লাদাখে ভারত ও চিনের মধ্যে ক্রমেই উত্তেজনার পারদ চড়ছে। দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে সীমান্ত নিয়ে বিবাদ লেগেই রয়েছে। কিন্তু এর মধ্যেই ভারতের পূর্ব লাদাখে দুটি গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণ কাজ শুরু করে দিয়েছে ভারত। এই সড়ক দুটি নির্মাণ হচ্ছে চিন সীমান্তের একেবারে গা ঘেঁষে। সামরিক দিক দিয়ে এই সড়ক দুটির নির্মাণ খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
এক আধিকারিক জানান যে প্রথম সড়কটি দরবুক-শেয়ক দৌলত বেগ ওল্ডি, এই সড়কটি দেশের উত্তর চৌকির কানেক্টিভিটি প্রদান করবে। আর দ্বিতীয় আরেকটি সড়ক হল দৌলত বেগ ওল্ডি, যেটা সসোমা থেকে সেসর লা পর্যন্ত বানানো হচ্ছে। এই সড়কটি কারাকোরাম পাশ দিয়ে যাবে আর ডিবিও পর্যন্ত একটি বিকল্প রাস্তা হিসাবে ব্যবহৃত হবে।
এই সড়ক দুটি নির্মাণ করছে বর্ডার রোড অরগানাইজেশন (BRO)। এই সড়ক দুটি নির্মাণ করতে প্রায় ১২ হাজার শ্রমিককে কাজে লাগানো হয়েছে। এই সড়ক দুটি নির্মাণ হয়ে গেলে চিন সীমান্তে দ্রুত সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানো যাবে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI