বাংলাহান্ট ডিজিটালঃ চাকরির লোভ দেখিয়ে তরুণীকে শারীরিক মিলনের প্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠায় শিশির মণ্ডলকে দাঁইহাট পুরসভার চেয়ারম্যানপদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ওই নেতাকে পদত্যাগ করতে হবে বলে নির্দেশ এসেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন পূর্ব বর্ধমানের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
সম্প্রতি শিশিরবাবুর বিরুদ্ধে এক তরুণীকে চাকরির লোভ দেখিয়ে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি কল রেকর্ডিং ও একটি ভিডিয়ো কল। সেখানে ঘনিষ্ঠ হলে টাকা, গাড়ি এমনকী চাকরি নিয়ে ভাবনা থাকবে না বলে আশ্বাস দিচ্ছেন তিনি। তরুণীকে তাঁর সঙ্গে কৃষ্ণনগরের একটি লজে সময় কাটানোর প্রস্তাবও দিচ্ছেন। ভাইরাল হওয়া একটি ভিডিয়ো কল রেকর্ডিংয়ে শিশিরবাবুকে অশ্লীল অঙ্গভঙ্গি করতে দেখা যাচ্ছে। এমনকী তরুণীর অন্তর্বাস নিয়ে মন্তব্য করতে শোনা যাচ্ছে তাঁকে।
আরো পড়ুন- ইমরান খানের উপর হামলা, গুলিবিদ্ধ প্রাক্তন পাক প্রধানমন্ত্রী, পরিস্থিতির ওপর নজর রাখছে ভারত
ওই অডিয়ো ক্লিপ প্রকাশ্যে আসতেই বেকায়দায় পড়ে শাসক দল। দলের অন্দরেও সমালোচনার ঝড় ওঠে। সেই আবহে বৃহস্পতিবার বিকেলে তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছ থেকে জেলা নেতৃত্বের কাছে শিশিরকে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে বলার নির্দেশ আসে।

পূর্ব বর্ধমানের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, ‘‘দাঁইহাট পুরসভার চেয়ারম্যান শিশিরকুমার মণ্ডলের যে অডিয়ো ভাইরাল হয়েছে সংবাদমাধ্যমে, তার জেরেই এমন সিদ্ধান্ত নিয়েছেন দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ শিশিরবাবুকে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে বলা হয়েছে। উনি পদত্যাগ করবেন৷ পরে যদি ওই অডিয়ো ক্লিপ মিথ্যে প্রমাণিত হয়, তখন আবার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা যাবে।’’
এই নিয়ে সাংবাদিক বৈঠকে শিশিরবাবু বলেন, ‘যে অডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে তাতে আমিও লজ্জিত। তবে সেখানে আমার কণ্ঠে অশ্লীল শব্দ এডিট করে বসানো হয়েছে। আমি দলীয় নেতৃত্বকে বিষয়টি জানিয়েছি। কেউ বা কারা আমার পিছনে লেগেছে। সাইবার ক্রাইমের সঙ্গে কথা বলে অভিযোগ দায়ের করব।’


ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI