ফের উত্তপ্ত মণিপুর। শুক্রবার সেনাবাহিনী এবং আসাম রাইফেলস মণিপুর জুড়ে আধিপত্য জোরদার করেছে। ইম্ফল পূর্ব ও চুড়াচাঁদপুরে উভয় দলই দুই সম্প্রদায়ের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। তবে এই ঘটনার জেরে এখনও পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে বর্তমানে মণিপুরে অভিযান চালানো হয়েছে। উল্লেখ্য , লাগাতার এই ঘটনার জেরে বেশ আতঙ্কিত মণিপুরের বাসিন্দারা।
Manipur | Army & Assam Rifles have intensified domination across Manipur. Both teams in Imphal East & Churachandpur prevented firing incidents between the two communities. Armed miscreants fired & ran towards higher reaches. No casualties. Operations underway: Indian Army
— ANI (@ANI) May 26, 2023
এদিকে, আগামী ২৯ মে থেকে ১ জুন মণিপুর সফর করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল (বৃহস্পতিবার) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অসম সফরে এলে মণিপুরের ১৩ জন বিধায়ক তার সঙ্গে দেখা করেন। একইসঙ্গে অমিত শাহ মণিপুরের জনগণকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়ে বলেন, সকলের সঙ্গেই সুবিচার হবে। আমি নিজে গিয়ে সে রাজ্যের মানুষের সঙ্গে কথা বলব।’

অমিত শাহের এই বার্তাকে কার্যত গুরুত্বহীন বলে মনে করছেন প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা জয়রাম রমেশ। তিনি এক বার্তায় বলেছেন, ‘কেন্দ্রীয় মন্ত্রী এদিন গুয়াহাটি পর্যন্ত যেতে পারলেন। কিন্তু ২২ দিন ধরে মণিপুর জ্বলছে। তিনি (অমিত শাহ) একবার ইম্ফলে যেতে পারলেন না।’
মণিপুরে ‘মেইতেই’ সম্প্রদায়কে তপশিলি উপজাতির (এসটি) মর্যাদা দেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে গত ৩ মে থেকে সেখানে শুরু হয় সহিংসতা। পুলিশ, আধাসামরিক বাহিনী ও সামরিক বাহিনীর তৎপরতায় কারফিউ ইত্যাদি শেষে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। কিন্তু কিছুদিন না যেতেই ফের জ্বলে উঠেছে মণিপুর।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI