আজ গড়িয়ার শ্মশান কাণ্ড নিয়ে বাঁশদ্রোণী থানায়
স্মারকলিপি জমা দিতে গিয়ে বিজেপি কর্মী ও পুলিশের মধ্যে তুমুল ধস্তাধস্তি শুরু হয়। সেই সময় পুলিশ গ্রেপ্তার করে বিজেপির রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ ও সাংসদ অর্জুন সিংকে। তার প্রতিবাদে বিজেপি মহিলা মোর্চার কর্মীরা পুলিশের গাড়ি ভাঙচুর করে।
কিছুদিন আগে একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় গড়িয়া শ্মশানের কাছে একটি গাড়ি থেকে লোহার শিকের সাহায্যে পচাগলা দেহ অমানবিক ভাবে টেনে নামানো হচ্ছে। তখন স্থানীয় লোকজন ওই দেহগুলি করোনা রোগীদের দেহ বলে অভিযোগ করে। স্থানীয় মানুষের আপত্তি থাকায় শেষ পর্যন্ত দেহ গুলি সেখানে দাহ করা যায় নি। যদিও দেহগুলি করোনায় মৃত ব্যক্তিদের দেহ না বলে খারিজ করে দেয় কলকাতা পৌরসভা।
আজ তার প্রতিবাদে বিজেপির যুব মোর্চার কর্মীরা, যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ ও সাংসদ অর্জুন সিং এর নেতৃত্বে বাঁশদ্রোণী থানায় স্মারকলিপি জমা দিতে যায়। কিন্তু থানার কিছুটা আগেই তাদের আটকে দেয় পুলিশ। কেনো তাদের আটকে দেওয়া হলো এই নিয়ে পুলিশের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়ে সৌমিত্র খাঁ ও সাংসদ অর্জুন সিং। কিছুক্ষণের মধ্যে বাকযুদ্ধ ধস্তাধস্তিতে পরিণত হয়। পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা শুরু হয়ে যায়। তারপরেই পুলিশ রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ ও সাংসদ অর্জুন সিং কে গ্রেপ্তার করে বলে অভিযোগ। বিজেপির যুব মোর্চার সভাপতি ও সাংসদকে গ্রেফতার করার প্রতিবাদে বিজেপির মহিলা মোর্চা কর্মীরা পুলিশের গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়।
এই ঘটনায় পুলিশ সাংবাদিকদের জানায়, “করোনা পরিস্থিতির মধ্যে বিজেপি জামায়াত করায় বাঁধা দেয় পুলিশ, কোনো প্রয়োজন ছাড়াই অযথা অশান্তি সৃষ্টি করছে বিজেপি”।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI