বালুরঘাটঃ খোদ বিজেপির রাজ্য সভাপতির জেলাতেই এবার বিজেপিতে ভাঙন। বিজেপি ছেড়ে তৃনমুলে যোগ দিল জেলা কমিটির সদস্য সুদীপ বিশ্বাস সহ বেশ কিছু বিজেপি সদস্য।
আরো পড়ুন- শুভেন্দুর খাসতালুকে দলীয় কর্মসূচিতে অনুপস্থিত BJP বিধায়করা, বাড়ছে বেসুরো-জল্পনা
পাশাপাশি তপন ব্লকের বিজেপি ও বামদের জোট পরিচালিত ৭ নং রামচন্দ্রপুর পঞ্চায়েতের প্রধান উপ প্রধান সহ ১৯ জন সদস্যই মুখ্যমন্ত্রীর উন্নয়নের কর্মকান্ডের অনুপ্রানীত হয়ে তৃনমুলে যোগ দিল। পঞ্চায়েতটি বিজেপির হাত ছাড়া হওয়ায় জেলায় বিজেপির রক্তক্ষরন আরো তীব্র হলো। এমনিতেই বিধানসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য তৃনমুল ক্ষমতায় আসার পর অনান্য জেলার মত এই জেলাতেও বিজেপি ছাড়ার হিড়িক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছিল। আজ তা অন্যমাত্রা পেল। কিন্তু এই জেলার সাংসদ বর্তমানে খোদ রাজ্য বিজেপির সভাপতি হওয়ার পর জেলায় এই ধস তার কাছে বড় সড় ধাক্কা বলেই মনে করছে ওয়াকিবহল মহলের একাংশ। যদিও জেলা বিজেপির তরফে বিষয়টি তাদের জানা নেই বলে জানানো হয়েছে।
শনিবার বিকেলে বালুরঘাট শহরের কাঠালপাড়া এলাকায় জেলা তৃনমুলের কার্যালয়ে দলের সভাপতি উজ্জ্বল বসাকের উপস্থিতিতে বিজেপি ও বাম জোট পরিচালিত তপন ব্লকের ৭ নং রামচন্দ্রপুর পঞ্চায়েতের প্রধান শেফালী রায় উপপ্রধান রশেন বর্মন সহ আরো ৬ জন সদস্য তাদের নিজ দল যথাক্রমে বিজেপি, বাম, ও কংগ্রেস ছেড়ে তৃনমুলে যোগ দেন। এদের পাশাপাশি বিজেপি দলের জেলা কমিটির সদস্য সুব্রত বিশ্বাস সহ ওই অঞ্চলের প্রায় হাজার বিজেপি কর্মী সমর্থক বিজেপি ছেড়ে রাজ্যের উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হতে তৃনমুল কংগ্রেসে যোগ দেন। এদের হাতে দলীয় পতাকা তুলেদেন জেলা তৃনমুলের সভাপতি ও অনান্য নেতৃবৃন্দ।

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি