কয়লা পাচার কাণ্ডে (Coal Scam Case) এবার লালার ২ সাগরেদ জয়দেব মণ্ডল এবং গুরুপদ মাঝির বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি (Enforcement Directorate) । জানা গিয়েছে, জয়দেব মণ্ডলের সাড়ে 15 কোটি টাকা এবং গুরুপদ মাঝির সাত কোটি 90 লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গায় এবং রাজ্যের বাইরেও কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে এই দু’জনের বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর ।
আরো পড়ুন- দ্রৌপদী মুর্মু বাংলায় এসে কেন তৃণমূলের কাছে ভোট চাইলেন না, প্রশ্ন তুললেন পার্থ
গত বছর সেপ্টেম্বর মাসে কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত লালা ওরফে অনুপ মাঝির বেশ কয়েকজন সাগরেদকে গ্রেফতার করেছিল সিবিআই। তাদের মধ্যেই অন্যতম নাম ছিল গুরুপদ মাঝি এবং জয়দেব মণ্ডল । মূলত আসানসোল, বাঁকুড়া, রানিগঞ্জ এলাকায় তাদের বিপুল সম্পত্তির হদিশ পেয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) গোয়েন্দারা ।
এর আগে কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালাকে একাধিকবার কলকাতার নিজাম প্যালেসের সিবিআই দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় । সেই সময় তার একাধিকবার বয়ান রেকর্ড করা হয় সিবিআই-এর তরফে । কিন্তু ঠিক কত টাকার তছরূপ হয়েছে তা জানার জন্য ইডি এই ঘটনার তদন্তে নামে । এরপরেই গোয়েন্দারা হদিশ পান একাধিক কয়লা মাফিয়ার । তদন্তে নেমে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তকারীরা জানতে পারেন জয়দেব মণ্ডল বাম আমলে একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন । পরে 2014 সালের পর বিভিন্ন ব্যবসায় হাত পাকাতে শুরু করেন জয়দেব মণ্ডল । 2011 সালে কলকাতার নিউ মার্কেট থানা এলাকা থেকে জয়দেব মণ্ডলকে কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারাও গ্রেফতার করেছিলেন ।


ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI