বাপ্পাই দত্ত : কেরলে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা। ভেঙে টুকরো টুকরো হয়ে গেল এয়ার ইন্ডিয়ার বিমান Boeing 737 । ইতিমধ্যে পাইলট সহ ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার কেরলের কোঝিকোড় আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সময় ভেঙ্গে দু’টুকরো হয়ে যায় বিমানটি।
#WATCH Kerala: Visuals from outside the Karipur Airport, after Dubai-Kozhikode Air India flight (IX-1344) with 190 people onboard skidded during landing at the airport. pic.twitter.com/hCimakcNRY
— ANI (@ANI) August 7, 2020
জানা গিয়েছে দুর্ঘটনায় এখনো পর্যন্ত পাইলটসহ ৩ জনের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে খবর। প্রশাসনিক তৎপরতায় এখনো পর্যন্ত ১৭৭ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে ৬ জন শিশুও রয়েছে বলে জানা গিয়েছে।
এই ঘটনায় ইতিমধ্যেই টুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছেন ‘ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে দ্রুত উদ্ধার কাজ শুরু করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে’।
অন্যদিকে যাত্রীদের পরিবারের জন্য হেল্পলাইন চালু করেছে প্রশাসন। 0495-2376901 এই নাম্বারে ফোন করে দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের খোঁজ নিতে পারবেন পরিবারের আত্মীয়রা।
কেরলে বৃষ্টির জেরে সকাল থেকেই বিপর্যস্ত জনজীবন।বন্যায় সেখানে ইতিমধ্যেই ৫৪ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বন্যায় মৃত্যু হয়েছে ১১ জনের। তার মধ্যে রাতে বৃষ্টি বাড়তে থাকে। আর তাতেই অবতরণের সময় পিছলে যায় এয়ার ইন্ডিয়ার বিমান Boeing 737। আর তাতেই ঘটে দুর্ঘটনা।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI