কাশ্মীরের সন্ত্রাসবাদী হামলায় নিহত হলো বিজেপি নেতা তথা প্রাক্তন জেলা সভাপতি ওয়াসিম বারি ও তার পরিবারের আরো দুই সদস্য। ঘটনাটি ঘটেছে কাশ্মীরের বান্দিপোড়া এলাকায়। বান্দিপোড়া পুলিশ স্টেশনের সামনে ওয়াসিম বাড়ির একটি দোকান রয়েছে। এদিন বিজেপি নেতা ওয়াসিম বারি, তার বাবা বশির আহমেদ এবং ভাই উমর একসঙ্গে ওই দোকানের সামনে বসে ছিল। তখন ঠিক রাত নটা নাগাদ তাদের লক্ষ্য করে একদল জঙ্গি এলোপাথাড়ি গুলি চালায়। গুলির আঘাতে তিনজনেই ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাদের মৃত্যু হয়।
#UPDATE – Former Bandipora BJP president Wasim Bari, his father & brother, all 3 succumbed to their injuries. The family had a component of 8 security people but unfortunately, none of them was kept along at the time of incident: J&K DGP Dilbag Singh (file pic) https://t.co/wbA1PkTLTL pic.twitter.com/yZm2jTRoCd
— ANI (@ANI) July 8, 2020
কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং জানায়, নিহত বিজেপি নেতার পরিবারের নিরাপত্তা র জন্য আট জন সুরক্ষা কর্মী ছিল। কিন্তু ঘটনার সময় তাদের কেউই উপস্থিত ছিল না। সুরক্ষা কর্মী আট জনকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, সুরক্ষা কর্মীদের জঙ্গিদের সঙ্গে যোগাযোগ ছিল এবং গোটা ঘটনায় তারা খবরা-খবর দিয়ে জঙ্গিদের সাহায্য করে।
কাশ্মীরের মুসলিম বিজেপি সমর্থকদের উপর হামলার ঘটনা নতুন নয়। কাশ্মীরের মুসলিম বিজেপি সমর্থক রা বরাবরই পাকিস্তানের সমর্থিত জঙ্গিদের নিশানায় থাকে। সুযোগ পেলেই জঙ্গিরা তাদের ক্ষতি করার চেষ্টা করে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI