রাজেন্দ্র নাথ দত্ত : মুর্শিদাবাদ:
জলপাই রঙের পোশাক। আর ভারী বুটের আওয়াজ। ভোটের বঙ্গে এ ছবি নতুন নয়। তবে এ বার যেটা নজরে এসেছে তা হল, ভোটের দিনক্ষণ ঘোষণা বা নির্বাচনের আদর্শ আচরণবিধি চালু হওয়ার আগেই রাজ্যে বাহিনী এসেছে। তারা টহলও শুরু করেছে অনেক আগেই।
আরো পড়ুন- মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানে মোবাইল নিয়ে ঝামেলা, প্রকাশ্য রাস্তায় খুন
চলতি বছরের বিধানসভা নির্বাচনে কোনও রকম হিংসা বরদাস্ত করা হবে না সেটা আগেই জানিয়েছে নির্বাচন কমিশন। বিরোধীরাও রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশনের কাছে নালিশ জানিয়েছিলেন। তাই কমিশনের নির্দেশে বাহিনী আসার পরই ভোটারদের আত্মবিশ্বাস বাড়াতে এবং এলাকায় নিয়ন্ত্রণ কায়েম করতে শুরু হয়েছিল রুট মার্চ।নির্বাচনের আদর্শ আচরণবিধি চালু হওয়ার পর শুক্রবার সকালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে রুট মার্চ করলো কান্দী মহকুমা প্রশাসন । রুট মার্চের নেতৃত্বদেন মুর্শিদাবাদ জেলার জেলা শাসক শরদকুমার দ্বিবেদী,মুর্শিদাবাদ জেলা আরক্ষাধ্যক্ষ কে শবরি রাজকুমার আই পি এস ,কান্দী মহকুমার মহকুমা শাসক রবি আগরওয়াল, একটা কান্দী মহকুমা আরক্ষা আধিকারিক মানব পিংলা, কান্দী ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নিরঞ্জন মন্ডল সহ অন্যান্য প্রশাসনিক কর্তা,কেন্দ্রীয় বাহিনী একযোগে রুট মার্চ সারলেন। এদিনের এই রুট মার্চের পাশপাশি প্রশাসনিক কর্তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন ‘পরিস্থিতি’ বোঝার চেষ্টা করেন।কান্দীর বেশকয়েকটি ভোটগ্রহণ কেন্দ্র ও কান্দী মহকুমার ডিসিআরসি পর্যবেক্ষণ করেন বলে জানালেন মুর্শিদাবাদ জেলা শাসক ও মুর্শিদাবাদ জেলার আরক্ষাধ্যক্ষ।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI