বালুরঘাট, ২৫মে; বাংলা সাহিত্যে বিদ্রোহ, অসাম্য- অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ধারা তৈরির পথিকৃৎ কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী পালন করল পতিরাম হাইস্কুলের প্রাক্তনীরা। অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দুই শতাধিক ছাত্র-ছাত্রী কবিকে আজ স্মরণ করেন। আগামী প্রজন্মকে কবির দেখানো পথে কিভাবে চালিত করা যায় তা নিয়েও আলোচনা হয় পতিরাম হাই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যে।
ভারতে সাম্যবাদ চর্চার সূচনার কালের সাম্যের গান গাওয়া কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন “……. মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান। / নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, / সব দেশে সব কালে ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি …….”।
এই দুঃসময়ে সুস্থ সংস্কৃতি চর্চার অন্যতম বিষয় হতে হবে মানুষে মানুষে সম্প্রীতির প্রতিষ্ঠা করা। আর সেই লক্ষ্যেই কাজী নজরুল ইসলামের ধ্যান-জ্ঞান, নিঃশ্বাস-বিশ্বাস, চিন্তা-চেতনা সর্বত্র ছড়িয়ে দিতে এমন উদ্যোগ প্রাক্তন ছাত্র-ছাত্রীদের।
সোমবার দক্ষিন দিনাজপুর জেলায় নজরুল ইসলামের যথা যথ মর্যাদার সাথে পালিত হয়। বিদ্রোহী কবির ১২১ তম জন্মজয়ন্তী পালনের মধ্য দিয়ে কবি স্মরণ ও তাঁর চর্চা করা হয়েছে। ভার্চুয়াল দুনিয়ায় কবি স্মরনের মধ্য দিয়ে সারা বছর তাঁর শেখানো পথে চলার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে ছাত্রছাত্রীরা।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI