কল্যাণী,নদীয়া: রাজ্য সরকারের উদ্যোগে প্রায় প্রতিবছর জব ফেয়ার রের আয়োজন করা হয়। এবছর কল্যাণী আইটিআই তে জব ফেয়ার এর আয়োজন করা হয়। এই জব ফেয়ার আয়োজন করার দায়িত্ব দেওয়া হয় কল্যাণী আইটিআই কর্তৃপক্ষকে। রাজ্য সরকারের সহায়তায় কল্যাণী আইটিআই তে আজ শুক্রবার কলেজ ক্যাম্পাসে একটি জব ফেয়ার আয়োজন করে।
কল্যাণী আইটিআই কলেজ কর্তৃপক্ষ থেকে জানা যায়, যেসব ছাত্রছাত্রীরা আই.টি.আই-এর যেকোনো কোস কমপ্লিট করেছে, তাদের কে এই জব ফেয়ারের মাধ্যমে চাকরি পাওয়া সুযোগ করে দেওয়া হচ্ছে। রাজ্যের ১৭ টি বড় কোম্পানিকে এই জব ফেয়ারে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
কলেজ কর্তৃপক্ষ আরও জানায়,কল্যাণী আইটিআই কলেজে প্রায় প্রতি বছরই ক্যাম্পাসিং হয়ে থাকে এবং সেখানে মাত্র একটি বা দুটি কোম্পানি আসে।কিন্তু এই জব ফেয়ার হওয়ার ফলে একসঙ্গে অনেকগুলি কোম্পানি এসেছে এবং তার ফলে স্টুডেন্টদের চাকরির পাওয়ার সুযোগটাও অনেকটা বেড়েছে।
এদিনের জব ফেয়ারে প্রচুর ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। সাধারণত এই ধরনের জব ফেয়ারে ছাত্র-ছাত্রীদের কোম্পানির রিপ্রেজেন্টেটিভরা ইন্টারভিউর মাধ্যমে চাকরির জন্য সিলেক্ট করে থাকে। এদিনে ছাত্র-ছাত্রীদের মধ্যে অনেককেই চাকরির জন্য সিলেক্ট করা হয়।
বর্তমানে ভারতে বেকারত্বের হার সর্বোচ্চ এই অবস্থায় রাজ্য সরকারের উদ্যোগে এইরকম জব ফেয়ার মাধ্যমে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ায় অনেকেই রাজ্য সরকারকে সাধুবাদ জানিয়েছেন।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI