ভারতে দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাস। ইতিমধ্যেই ভারতে আক্রান্তের সংখ্যা ৬০৬ এবং মৃতের সংখ্যা ১০ জন। কিন্তু তার মধ্যেই আশার আলো দেখালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক্সিকিউটিভ ডিরেক্টর ‘মাইকেল জে রায়ান’। তিনি বলেন পোলিও, গুটিবসন্তের মতো কঠিন মহামারী কাটিয়ে ওঠার অভিজ্ঞতা রয়েছে ভারতের। তাই করোনাভাইরাস মোকাবেলার ক্ষমতাও রয়েছে ভারতের। আগামী দিনে ভারতেই বিশ্বকে পথ দেখাবে।
মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন ভারত অতি ঘনবসতিপূর্ণ দেশ। তাই সেখানে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা খুব বেশি। কিন্তু ভারত এর আগে দু, দু’বার মহামারীর মোকাবেলা করেছে। সুতরাং পরিস্থিতি মোকাবেলায় যথেষ্ট ক্ষমতা ভারতের আছে। তিনি বলেন যেখানে সংক্রামনের ঘটনা বেশি সেখানে ল্যাবের সংখ্যা আরো বাড়ানো উচিত। ভারতের মত দেশ আগেও সারা বিশ্বকে পথ দেখিয়েছে, আগামী দিনেও সারা বিশ্বকে পথ দেখাবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী এখনো পর্যন্ত বিশ্বে কোন ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৭২ হাজার ৫৬০ জন। মৃতের সংখ্যা ১৬ হাজার ৩৬৫ জন। ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ১ হাজার ৩৮০ জন। গত ২ দিনে করোনার উৎসস্থল চীনের উয়াংহান প্রদেশেও নতুন করে আর করোনায় সংক্রমনের ঘটনা সামনে আসেনি। সুতরাং আশা করা যেতেই পারে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI