বালুরঘাট ৯ এপ্রিল; করোনা সংক্রমণ রুখতে হঠাৎ করে দেশজুড়ে লকডাউন ঘোষণা করা হয়। এই লকডাউন জারি হওয়ার পর থেকেই সংক্রমণ ছড়ানোর ভয়ে অনেক গ্রাহকই খবরের কাগজ বাড়িতে নিচ্ছেন না। তার জেরে খবর কাগজের হকারদের এখন পরিবার নিয়ে দিন চালানোই দায় হয়ে পড়েছে। শহরের হকারদের অভিযোগ সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় অনেক মাসিক চুক্তির গ্রাহকরাই পত্রিকা বাড়িতে নেওয়া যেমন ছেড়ে দিয়েছে তেমনিই রাস্তার ধারে বসা খবর কাগজ বিক্রেতাদের কাছেও অনেক পাঠক ভয়ে কাগজ কিনতে আসছে না। ফলে অর্ধেকেরও বেশি কাগজ অবিক্রিত থেকে যাচ্ছে। সেই বিক্রি কাগজ পত্রিকার এজেন্সিরাও তাদের থেকে ফেরত নিতে চাইছে না। ফলে প্রতিদিন লোকসানের মুখে পড়ছেন তারা।
শহরের খবর বিক্রেতাদের পাশাপাশি হকারদের অভিযোগ লকডাউন শুরুর মুখেই মানুষের মধ্যে পত্রিকা থেকে করোনার সক্রমন ছড়িয়ে পড়বার একটা জোর গুজব ছড়িয়ে পড়েছিল। তখন থেকে গ্রাহক পাঠকরা আর তাদের নিজ নিজ রুচির পত্রিকা নিতে অস্বিকার করছিল। তার জেরে হকাররা নিজেদের লোকসানের জেরে পেপার বিলি বেশ কিছুদিন বন্ধ রাখতে বাধ্য হয়েছিল, কিন্তু হঠাৎ করে গত সপ্তাহের থেকে জেলা প্রশাসনের নির্দেশে ও উদ্যোগে ফের পেপার বিলি শুরু করলেও পেপার নিতে আগ্রহী নয় গ্রাহকরা। যার ফলে প্রবল লোকসানের পাশাপাশি পরিবার নিয়ে দিন যাপন করাই এক প্রকার দায় হয়ে পড়েছে বলে পত্রিকা বিক্রেতাদের অভিযোগ।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI