বালুরঘাট ১৯ মার্চ, করোনার জেরে অধিকাংশ স্কুল কলেজ বন্ধ। অফিস কাছারিতে ও গ্রাম গঞ্জ থেকে লোকজনের আসা যাওয়া অনান্য দিনের থেকে কম। বালুরঘাট বাস স্ট্যান্ডে স্বাভাবিক ভাবে তার প্রভাব পড়তে দেখা যাচ্ছে। বালুরঘাট বাস স্ট্যান্ডের সামনের শহরের প্রধান রাস্তাতে আগের দিন গুলিতে যেখানে মানুষের ভীড়ে পারাপার হওয়াই দুষ্কর হয়ে থাকত সেখানে আজ বিকেলে সেই রাস্তাই ফাঁকা।
অপরদিকে জেলার বিভিন্ন প্রান্তে যাতায়াতকারি বাস ও অনান্য যানবাহন গুলিতে উকি দিলেই দেখা যাচ্ছে অধিকাংশই প্রায় যাত্রী তেমন নেই বললেই চলে। নৈশকালীন কলকাতা ও শিলিগুড়ি, কুচবিহারগামী বাস গুলির হাল নাকি গুটি কয়েক যাত্রী নিয়ে যাতায়াত করছে। এমন ভাবে চললে অচিরেই সেগুলি লোকসানের আশংকায় বন্ধ হয়ে গেলেও যেতে পারে বলে বেসরকারি পরিবহন সুত্রে জানা গেছে।এদিকে বালুরঘাট রেল স্টেশন থেকে কলকাতা অভিমুখে সকালে একটি ও রাত্রে দুটি এক্সপ্রেস ট্রেনেও যাত্রী সংখ্যা আগের তুলনায় অনেক কম বলে জানা গেছে।
এদিকে করোনার জেরে ১৫ এপ্রিল পর্যন্ত সতর্কতা বজায় রাখার জেরে দক্ষিন দিনাজপুর জেলায় ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী ও পরিবহন ব্যবস্যার সাথে যুক্তদের লোকসানের সম্মুখিন হতে হবে বলে সব মহলের আশঙ্কা করছে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI