রায়গঞ্জ ২৯ মে ; করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরল চার বছরের শিশু। উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার মারনাই অঞ্চলের ঠিলবিল গ্রামের বাসিন্দা ছোট্ট ওই শিশুর লালা রসের রিপোর্ট পজিটিভ আসায় গত ২৩ মে তাকে রায়গঞ্জের কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ তাকে হাসপাতাল থেকে ছেড়ে দিলে হাসতে হাসতে বাবা মা’র হাত ধরে বাড়ি ফিরে যায় সে। জানা গেছে জীবন জীবিকার তাগিদে ইটাহার থেকে কয়েক বছর আগে দিল্লিতে যায় তার বাবা মা। সেখানেই তার জন্ম। কিন্তু করোনার লকডাউনের জেরে সম্প্রতি রুটিরুজি হারিয়ে তাকে নিয়ে তার বাবা মা নিজেদের গ্রামে ফিরে আসে। ফিরে আসার পর তাদের তিনজনের লালা রস সংগ্রহ করে টেস্টের জন্য পাঠায় জেলা স্বাস্থ্য দফতর। গত ২৩ মে সেই সোয়াব টেস্টের রেজাল্ট এলে দেখা যায় শিশুটির বাবা ও মা’য়ের নেগিটিভ এলেও চার বছরের শিশুটির পজিটিভ। রিপোর্ট হাতে আসার পরেই স্বাস্থ্য দফতরের উদ্যোগে করোনায় আক্রান্তের ওই শিশুটিকে রায়গঞ্জ কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হয়ে ওঠায় আজ শিশুটিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI