রাজ্যের তরফে জারি করা নতুন করে লকডাউন সফল করতে মাঠে নামল বালুরঘাট পৌরসভার তৃণমূলের বিদায়ী কউন্সিলার। বৃহস্পতিবার শহরের ৮ নম্বর ওয়ার্ডের মঙ্গলপুর সুভাষ কর্ণার এলাকায় বাঁশের ব্যারিকেড দিয়ে পাহাড়া দেবার ব্যবস্থা করেন এলাকার বাসিন্দারা। বিদায়ী কাউন্সিলর শংকর দত্তের নেতৃত্বে পর্যায়ক্রমে কিছু কিছু বাসিন্দা ওই এলাকায় মোতায়েন থাকবেন। লকডাউন চলা পর্যন্ত কাউকেই এলাকায় ঢুকতে বা বের হতে দেওয়া হবে না বলে জানা গেছে।
উল্লেখ্য বুধবার রাতে মালদা থেকে পাঠানো রিপোর্ট অনুযায়ী বালুরঘাট, কুমারগঞ্জ সহ বিভিন্ন ব্লক মিলিয়ে ৩০ জনের করোনা পজিটিভ সামনে আসে। যার মধ্যে রয়েছে কুমারগঞ্জের বিধায়ক নিজেও। একসাথে বালুরঘাটের উদ্বেগজনক ভাবে আক্রান্তের সংখ্যা সামনে আসে। এদিকে আগাম প্রস্তুতি হিসেবে প্রশাসন বুধবার বিকেলে তড়িঘড়ি জেলার তিনটি পৌরসভা সহ দুটি গ্রাম পঞ্চায়েতকে কন্টাইমেন্ট জোন হিসাবে চিহ্নিত করে। বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে এইসব জন গুলিতে কড়া ভাবে লকডাউন জারি করা হবে। রাজ্য সরকারের পাশে দাঁড়িয়ে লকডাউন সফল করতে সামনে এগিয়ে এসেছেন বিদায় কাউন্সিলর শংকর দত্ত।
শংকর দত্ত জানিয়েছেন, রাজ্য সরকার সমস্ত দিক বিবেচনা করে পুনরায় লকডাউনের জন্য কন্টাইনমেন্ট জোন হিসাবে বালুরঘাট পৌরসভাকে চিহ্নিত করেছে। তিনি তার এলাকায় সাধারণ বাসিন্দাদের নিয়ে লকডাউন সফল করতে এলাকায় বাঁশের ব্যারিকেড দিয়ে পাহাড়া দেবার ব্যবস্থা করেছেন।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI