রাজস্থানে অশোক গেহলট-শচীন পাইলট দ্বন্দ্ব মেটাতে নয়া পদক্ষেপ করল কংগ্রেস। সব ঠিক থাকলে রবিবারই আমূল বদলে যাবে সেরাজ্যের মন্ত্রিসভা। সূত্রের খবর, গেহলট ঘনিষ্ঠদের সরিয়ে মন্ত্রিসভায় জায়গা পাবেন শচীন পাইলট ঘনিষ্ঠ একাধিক নেতা। মন্ত্রিসভার রদবদলের একদিন আগে রাজস্থানের সব মন্ত্রী একসঙ্গে পদত্যাগ করেছেন।কংগ্রেস সূত্রের খবর, দিল্লির নেতাদের হস্তক্ষেপ এবং শচীন পাইলট এবং অশোক গেহলটের মধ্যে দফায় দফায় আলোচনার পর দুই শিবিরকে অনেকটাই শান্ত করা গিয়েছে। মিলেছে রফাসূত্র। শচীন পাইলটের সঙ্গে এআইসিসির নেতারা দফায় দফায় বৈঠক করেছেন। মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গেও একাধিকবার কথা বলেছেন দিল্লির কংগ্রেস নেতারা। তারপরই মন্ত্রিসভায় রদবদলের সিদ্ধান্ত। রফাসূত্র অনুযায়ী, আপাতত রাজস্থানের মুখ্যমন্ত্রী থাকবেন গেহলটই। তবে, মন্ত্রিসভায় আগের থেকে বেশি গুরুত্বপূর্ণ জায়গা পাবেন পাইলট ঘনিষ্ঠরা। আর পাইলটকে সর্বভারতীয় স্তরে আরও গুরুত্বপূর্ণ পদ দেওয়া হবে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI