বালুরঘাট, ২৫ জুলাই ; করোনা মোকাবিলায় দীর্ঘ কয়েকমাস কখনও টানা বা কখনও আংশিক লকডাউন চললেও দক্ষিন দিনাজপুর জেলায় করোনা আক্রান্তের হার কমে তো নি বরং প্রতিদিন বেড়েই চলেছে। আজ ও জেলায় ফের ২২ জনের দেহে করোনা সক্রমনের হদিস মিলেছে। ফলে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৩৭। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫১ জন। গতকাল রাত্রে মালদা মেডিক্যাল কলেজের ভি আর ডি ল্যাব থেকে আসা ২২ জনের মধ্যে বালুরঘাটের ১২ জন, হিলির ২ জন, তপনের ৬ জন, হরিরামপুরের ২ জন রয়েছেন বলে জানা গেছে। এছাড়াও বালুরঘাট গ্রামীণ এলাকার মধ্যে চককাশির একজন, কামারপাড়ার দুই জন, জন্তীগ্রামে একজন, বাউল মল্লইকপুরের দুজন রয়েছেন। এদের মধ্যে ট্রাক চালক থেকে স্বাস্থ্য কর্মী, কৃষক ও অনান্য শ্রমজীবি থেকে সাধারন গৃহস্থরাও আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। আজকের বালুরঘাট শহরের ১২ জন নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন শহরের ঢাকা কলোনির একজন, গীতাঞ্জলি পাড়ার একজন, নারায়ণপুরের একজন, রঘুনাথপুরের দুইজন, শান্তি কলোনীর একজন। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই উপসর্গহীন বলে দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। এদিন নতুন আক্রান্তদের জেলার বিভিন্ন সেফ হোম ও কোভিড হাসপাতলে চিকিৎসার জন্য নিয়ে আসা হচ্ছে।
যদিও এ বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে চাননি জেলা স্বাস্থ্য আধিকারিকরা।
এদিকে আজ ও জেলায় পুর্ন লকডাউন চলছে। জরুরি পরিষেবা ছাড়া সব বন্ধ রয়েছে বলে জানা গেছে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI