পরনে সাদা অ্যাপ্রন, গলায় স্টেথোস্কোপ। ভুয়ো ডাক্তার সেজে মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে রোগীদের প্রভাবিত করছিল এক যুবক। পরে সন্দেহ হওয়ায় অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিলেন জুনিয়র ডাক্তাররা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে হাসপাতালে।
আরো পড়ুন- নবী মহম্মদকে নিয়ে মন্তব্যের জের, দিল্লি সহ চার রাজ্যে আত্মঘাতী হামলার হুমকি আল-কায়দার
জানা গিয়েছে, অভিযুক্তর যুবকের নাম সানোয়ার হোসেন। হাওড়ার বাসিন্দা ওই যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। চিকিৎসকের পোশাকে কলকাতা মেডিক্যাল কলেজের বিভিন্ন জায়গায় ঘুরছিলেন তিনি। মাঝে মধ্যেই কথা বলছিলেন রোগীর পরিবারের সদস্যদের সঙ্গে। বিষয়টা নজরে পড়েছিল কলকাতা মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকদের। এরপরই তাঁরা জানতে পারেন, যে সকল রোগীরা হাসপাতালে আসছিলেন বিভিন্ন রকম পরীক্ষা করানোর জন্য। তাঁদের অন্যত্র অর্থাৎ হাসপাতালের বাইরের ল্যাবরেটরি থেকে পরীক্ষা করার কথাও বলেন ওই যুবক। শুধু তাই নয়, কম পয়সায় ওষুধ এনে দেবেন বলেও জানাতেন তিনি। পরে সন্দেহ হওয়ায় অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিলেন জুনিয়র ডাক্তাররা।
জানা যায়, হাসপাতালের সঙ্গে কোনও যোগই নেই সানোয়ারের। চিকিৎসকও নন তিনি। এরপরই খবর দেওয়া হয় পুলিশ ফাঁড়িতে। ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ঘটনার নেপথ্যে রয়েছে দালাল চক্র। তবে ঠিক কেন চিকিৎসকের পোশাকে ঘুরছিল ওই ব্যক্তি? কী কারণে হাসপাতালের বাইরে থেকে রক্ত ও নমুনা পরীক্ষার পরামর্শ দিচ্ছিলেন, ঘটনার নেপথ্যে আর কে বা কারা রয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI