অন্ধ্রপ্রদেশে প্রবল বন্যায় মৃত ১৭, নিখোঁজ শতাধিক, তিরুমালা মন্দিরে আটকে বহু পুণ্যার্থী। রাজ্য প্রশাসন সূত্রে খবর, শুধু কাদাপা জেলাতেই মৃত্যু হয়েছে ৮ জনের। নিখোঁজ ১২ জন। বঙ্গোপসাগরের উপর সৃষ্ট নিম্নচাপের জেরে শুক্রবার থেকে রাজ্যের রায়লসীমা অঞ্চলের তিন জেলা এবং একটি উপকূলীয় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর।
আরো পড়ুন- লিবিয়া উপকূল থেকে ৩০২ শরণার্থীকে উদ্ধার
শুক্রবার সকাল থেকেই কাড়াপা এবং অনন্তপুর জেলায় প্রবল বৃষ্টি শুরু হয়। যার জেরে হড়পা বানের সৃষ্টি হয়। চেয়ুরু নদীর জল বেড়ে লোকালয়ে ঢুকে পড়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে কাড়াপা এবং অনন্তপুর জেলায়। তাতেই নিখোঁজ হয়েছেন শতাধিক মানুষ।
Dear @APWeatherman96 This is the situation at Leelamahal to Mangalam Road near D-Mart… Tirupati people please stay indoors #Tirupathi #floods pic.twitter.com/SnBWkhmKBs
— Hanumanth M. H (@bsh024) November 18, 2021
তিরুমালা মন্দির জলমগ্ন হয়ে পড়ায় বহু পুণ্যার্থী সেখানে আটকে পড়েছেন। আলিপিরি থেকে তিরুমালা যাওয়ার পথে ধস নামায় রাস্তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা কাড়াপা জেলায়। বায়ুসেনার বিমান উদ্ধারকাজ চালাচ্ছে। পাশাপাশি রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকল উদ্ধারকাজে নেমেছে।
Atleast 3 people, including the conductor of a #RTCbus and 2 passenger in the vehicle, were reportedly washed away in gushing waters #Flashfloods of #Cheyyeru stream in #Rajampet mandal of #Kadapa district.#KadapaFloods #KadapaRains #Andhrapradeshrains pic.twitter.com/sRAOaqxf1t
— Surya Reddy (@jsuryareddy67) November 19, 2021
প্রশাসন সূত্রে খবর, কাড়াপা জেলায় হড়পা বানে যাত্রিবোঝাই একটি সরকারি বাস ভেসে গিয়েছে। বেশির ভাগ যাত্রীকে উদ্ধার করা গেলেও ১২ জন ভেসে গিয়েছে বলে জানা গিয়েছে। অন্য দিকে রাজমপেটের মণ্ডপল্লি, আকেপাড়ু এবং নন্দলুরুতে ৩০ জন ভেসে গিয়েছেন বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর।

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি