অঙ্গনওয়াড়ির খিচুড়িতে আধ গলা সাপ, খেতে বসে অসুস্থ শিশু, শুরু হয় বমি। অভিযোগ ছড়ানোর পরপরই অসুস্থ হয়ে পড়ে একাধিক শিশু। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের গাবডোবা এলাকায়। ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে খিচুড়ি নেওয়া শিশু ও প্রসূতিদের নিয়ে যাওয়া হয়েছে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
আরো পড়ুন- টাকার বিনিময়ে চাকরি পাওয়ার খবর থাকলে আমায় জানান, ইমেল আইডি দিয়ে টুইট দিলীপের
জানা গিয়েছে, বিষ্ণুপুর শহরের গাবডোবা প্রাথমিক বিদ্যালয়ে থেকে ৭০ জন শিশু প্রতিদিন নিয়মিত খাবার নেন। এবং ২৫ জন প্রসূতি তারাও রান্না করা খাবার নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রান্না করা খিচুড়ি বাড়িতে নিয়ে গিয়ে ঢালতেই তার মধ্যে থেকে আধ গলা সাপ বেরোয়। অভিযোগ ছড়ানোর পরপরই অসুস্থ হয়ে পড়ে একাধিক শিশু। তাদের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনার পরই বিষ্ণুপুর পৌরসভার আধিকারিকরা ও মহাকুমা প্রশাসনের আধিকারিকরা সেখানে যান, এবং কিভাবে এই ঘটনা ঘটল সে বিষয়ে খোঁজ-খবর নেন।
বিষ্ণুপুর পৌরসভার তরফে জানানো হয়েছে, ওই খাবারে আদৌও সাপ রয়েছে কি-না সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ওই খিচুড়ি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI