বরাবরই কেন্দ্রের মোদি সরকারের পক্ষে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। ‘অগ্নিপথ’ বিতর্কে যখন দাউদাউ জ্বলছে দেশের নানা প্রান্ত, তা নিয়ে ফের সরব হলেন ‘কুইন’। কঙ্গনার দাবি, অত্যন্ত ভাল এই প্রকল্প। এ-ই তো আত্মশুদ্ধির উপায়! দেশের যুবসমাজ যখন মাদক আর অনলাইন গেমে আসক্ত, ‘অগ্নিপথ’ তা থেকে মুক্তি দিতে পারে বলে দাবি অভিনেত্রীর।
আরো পড়ুন- অগ্নিবীরদের চাকরির প্রতিশ্রুতির পরেও চলছে বিক্ষোভ, ট্রেনে আগুন, ভাঙচুর, অশান্ত গোটা দেশ
এই প্রকল্পের আওতায় চার বছরের জন্য ‘অগ্নিবীর’-দের নিয়োগ করা হবে। তাঁদের বয়স হতে হবে ১৭ থেকে ২১ বছর। এই প্রকল্পের জন্য প্রত্যেক বছর ৪০ থেকে ৪৫ হাজার যুবককে স্বল্প সময়ের জন্য নিয়োগ করা হবে। তাঁদের ছয় মাসের সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে। মহিলারাও প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন৷ অগ্নিপথের অধীনে নিয়োগ করা সৈন্যদের চার বছর পরে চাকরি থেকে মুক্তি দেওয়া হবে, যদিও নতুন সিস্টেমে ২৫ শতাংশ অগ্নিবীরকে সশস্ত্র বাহিনীর তিনটি শাখায় অন্তর্ভুক্ত করা হবে। ইতিমধ্যেই এই প্রকল্পের বিভিন্ন শর্তে আপত্তি উঠেছে দেশ জুড়ে। প্রবল জনরোষের জেরে নানা প্রান্তে চলছে ভাঙচুর, ট্রেনে অগ্নিসংযোগ। কঙ্গনার প্রশ্ন, ‘অগ্নিপথ’-এর ভাল দিকগুলো কেউ দেখছেন না কেন?
এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘‘সরকার যে এই পদক্ষেপ করেছে, তাতে আমি খুশি। এ প্রজন্মের তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, জাতীয়তাবোধের জন্ম দেওয়া জরুরি। সীমান্ত পাহারা দেওয়ার সুযোগ পেলে তা সম্ভব।’’ অভিনেত্রীর দাবি, ইজরায়েল-সহ বহু দেশেই এখন তরুণদের জন্য সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক হয়েছে। সে তো জীবনের প্রতি নিষ্ঠা, মনোযোগ ফিরিয়ে আনার জন্যই। দেশেও এমন হলে সমাজের গুণগত মান উন্নত হবে বলেই মত কঙ্গনার। আগামীতে ‘তেজস’ ছবিতে ভারতীয় বায়ুসেনা আধিকারিকের চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI