খরচ বাঁচাতে রাজ্যপাল পদ তুলে দেওয়া হোক’ সোমবার রাজ্য বিধানসভায় এমন দাবি করলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay) ।
সাম্প্রতিক অতীতে যেভাবে প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড় (Vice President Elect Jagdeep Dhankhar) এবং রাজ্য সরকারের মধ্যে সংঘাতের ছবি প্রকাশ্যে এসেছিল, তাতে তৃণমূল কংগ্রেস বলতে শুরু করেছিল, রাজ্যপাল থাকা আর সাদা হাতি পোষা একই বিষয় । অতএব তারাও বলতে শুরু করেছিল, রাজ্যপাল পদটিকে অবলুপ্ত করা হোক । তবে এখন অবশ্য পরিস্থিতি আলাদা । লা গণেশন অস্থায়ী রাজ্যপাল হয়ে আসার পর থেকে এই সংঘাতের ছবি অতীত । এরকম একটা অবস্থায় কেন হঠাৎ শোভনদেব চট্টোপাধ্যায় কেন এই ধরনের কথা বলতে গেলেন, তা নিয়েই প্রশ্ন উঠছে ।
আরো পড়ুন- তৃণমূলের নেতা-মন্ত্রীদের সম্পত্তি কী ভাবে বেড়েছে? ইডিকে দেখতে বলল হাইকোর্ট
ঠিক কী বলেছেন শোভনদেব? আজ, সোমবার বিধানসভায় খড়দহের তৃণমূল কংগ্রেসের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘রাজ্যপালের জন্য প্রচুর খরচ হয়। বাংলা থেকে এই পদ তুলে দেওয়া হোক। তার পরিবর্তে এই ক্ষমতা প্রধান বিচারপতির হাতে তুলে দেওয়া উচিত। রাজ্যপালের দায়িত্ব আইন দেখা, একজন প্রধান বিচারপতির থেকে উত্তম প্রতিনিধি এই দায়িত্ব পালনের জন্য কেউ হতে পারেন না।’
ঠিক কী বলছে বিজেপি? এই বিষয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের প্রবীণ বিধায়ককে কটাক্ষ করে বলেন, ‘প্রথম থেকেই উনি বামপন্থী তৃণমূল ছিলেন। এখন তাঁর বক্তব্যের মধ্যে দিয়ে তা প্রকাশ পাচ্ছে। সিপিআইএম দলীয়ভাবে রাজ্যপাল পদের অবলুপ্তি চায় এই কথা রাজনীতিতে সকলের জানা। কিন্তু তৃণমূল কংগ্রেস কখনও এভাবে রাজ্যপাল পদের উপর অনাস্থা প্রকাশ করেনি। শোভনদেব চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত মতামত থাকতে পারে। কিন্তু উনি রাজ্যের মন্ত্রী এবং একটি দলের প্রতিনিধিত্ব করছেন। সেখান থেকে ওনার মতো একজন বর্ষীয়ান রাজনীতিবিদের কাছ থেকে এই ধরনের মন্তব্য অনভিপ্রেত।’


দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি