সিজিও কমপ্লেক্স যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়ল অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) গাড়ি। আচমকাই ED-র গাড়িতে ধাক্কা মারে অন্য একটি গাড়ি। চোট পান অর্পিতা। তবে গুরুতর নয়। তিনি এবং ইডি আধিকারিকরা সুরক্ষিত রয়েছেন।
আরো পড়ুন- মুড়ির থালা হাতে সংসদ ভবনে বিক্ষোভ দেখাবেন তৃণমূল সাংসদরা
জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা ৮টা নাগাদ সল্টলেক এলাকায় ঘটে ওই দুর্ঘটনা। ইডির কনভয়ে আচমকা ঢুকে পড়ে অন্য একটি গাড়ি। কনভয়ের একেবারে সামনের গাড়িতেই বসেছিলেন অর্পিতা। জোরে ব্রেক কষতে বাধ্য হন সেই গাড়ির চালক। কনভয়ের পরের গাড়িগুলির চালকেরাও পর পর ব্রেক কষতে থাকেন। এর ফলেই চোট পান অর্পিতা।

শুক্রবার সন্ধ্যা থেকে অর্পিতার টালিগঞ্জের আবাসনে তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তদন্তকারী সংস্থা দাবি করে, তিনি ‘পার্থ-ঘনিষ্ঠ’। তাদের, তল্লাশি চালিয়ে নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা, ৭৬ লক্ষ টাকার গয়না এবং ১৮টি মোবাইল উদ্ধার করা হয়েছে। বিদেশি মুদ্রাও মিলেছে। শনিবার রাতে অর্পিতাকে গ্রেফতার করে ইডি।
রবিবার অর্পিতাকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করে ইডি। জামিনের আবেদন করেছিলেন তিনি। সেই আবেদন খারিজ করে বিচারক তাঁকে এক দিনের জন্য ইডির হেফাজতে পাঠায়। সোমবার পর্যন্ত সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির হেফাজতে থাকবেন অর্পিতা।


ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI