মেমারি থেকে অতনু ঘোষ এর রিপোর্টঃ মুসলিম, শিখ, ইসাই সমস্ত ধর্মের উপরেই রয়েছে মানব ধর্ম। আর এই মানব ধর্মের ডাকেই ধর্ম জাতি বর্ণ ভুলে গিয়ে আসে মানুষ। আর এই মানবতার ডাকে সারা দিয়ে হিন্দু যুবকের দেহ সৎকারে এগিয়ে এলো বেশ কয়েকজন মুসলমান ভাইরা।
আরো পড়ুন- ডোনাল্ড ট্রাম্পকে ২ বছরের জন্য ব্যান্ড করল ফেসবুক-ইনস্টাগ্রাম
এদিন পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভার 2 নং ওয়ার্ডের বাসিন্দা সুকুমার বাদলীর 16 বছরের প্রতিবন্ধি ছেলের বেশ কয়েকদিনের জ্বরে মৃত্যু হয়।নাম অশোক বাদলী। প্রতিবেশী ও আত্মীয়-স্বজনরা মুখ ফিরিয়ে নেওয়ায় বৃদ্ধা ঠাকুরমা প্রতিবন্ধী অশোক কে হাসপাতলে নিয়ে যেতে না পারায় বাড়িতে কোন রকমের চিকিৎসা চলছিল অশোক বাদলির। এই খবর পেতেই 4 জন মুসলিম যুবক এগিয়ে এসে অশোক কে ভ্যানে করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। প্রতিবন্ধী মৃত অশোক বাদলির মা বর্তমানের মৃত। বাবা সুকুমার বাদলি অন্যত্র সংসার পাতে। বর্তমানে কাকা ও বৃদ্ধা ঠাকুমার কাছে থাকতো অশোক বাদলি। বর্তমানে করোনা আবহে দেহ সংকারের জন্য আত্মীয় স্বজন থেকে প্রতিবেশী কেউই এগিয়ে আসেনি। অবশেষে দেহ সৎকারে হাসপাতালে নিয়ে যাওয়া সেই 4 প্রতিবেশী মুসলিম যুবক ফারুক আব্দুল্লাহ সহ ইরফান আলি মল্লিক, শেখ আজিজুল ও শেখ টোটন এগিয়ে এসে আবার প্রমান করে দিল *মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, হিন্দু তাহার নয়ন মনি মুসলিম তার প্রাণ* ফলে মানবিকতার এক অনন্য দৃশ্য দেখল মেমারিবাসি।
দেখুন ভিডিও-

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI