পিঠে খাবারের ব্যাগ নিয়ে সাইকেলে অনলাইন সংস্থার খাবার সরবরাহ করতেন বছর বাইশের এক যুবক। গ্রাহকের বাড়িতে যে সময়মতো খাবার পৌঁছে দিতে হবে। না হলেই বিপদ। সাইকেলে জোরে জোরে প্যাডেল করে ঘেমেনেয়ে একসা হয়ে গিয়েছিলেন। কিন্তু প্যাডেল থামানো যাবে না! যুবকটিকে দেখে বড় মায়া হয়েছিল মধ্যপ্রদেশের বিজয়নগর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক তেহজিব কাজিরের। সোমবার রাতে রাস্তায় টহল দেওয়ার সময় ওই যুবককে দেখেন তিনি। ঘামে ভেজা যুবকটিকে কৌতূহলবশত দাঁড় করান তিনি। জিজ্ঞাসা করে জানতে পারেন তাঁর নাম জয় হালদে।
আরো পড়ুন- মারাদোনার বিখ্যাত ‘হ্যান্ড অফ গড’ জার্সি নিলামে বিক্রি হল প্রায় ৬৮ কোটি টাকায়
সংসারের ভার তাঁরই কাঁধে। পরিবারে আর্থিক অনটন। আর সে কারণেই এই কাজ খুঁজে নেওয়া। কিন্তু গ্রাহকের কাছে সময়মতো খাবার পৌঁছতে গেলে তো আরও গতির প্রয়োজন! সাইকেলে করে সেই সময়ে পৌঁছতে পারেন? প্রশ্নটা জয়কে করেছিলেন পুলিশ আধিকারিক। মলিন মুখে একটু হাসির রেখা ফুটে উঠল জয়ের। তিনি বলেছিলেন, “সংসার টানতেই সব টাকা খরচ হয়ে যায়। তার পরে বাইক কেনার স্বপ্ন তো অলীক।”
জয়ের কথাগুলি যেন গেঁথে গিয়েছিল কাজির মনে। তার পরই স্থির করেন জয়কে একটি বাইক কিনে দেবেন। এর পরই তিনি নিজে এবং সহকর্মীদের আর্থিক সহযোগিতায় একটি বাইক কিনে দেন জয়কে। তার পর থানায় ডেকে সেই বাইক তুলে দেন জয়ের হাতে। বাইক পেয়ে জয়ের মলিন মুখের হাসিটা যেন আরও চওড়া হয়েছিল। আগে যেখানে দিনে ৫-৬ প্যাকেট খাবার সরবরাহ করতেন, এখন ১৫-২০ প্যাকেট খাবার সরবরাহ করতে পারছেন বলে জানিয়েছেন জয়। সেই সঙ্গে পুলিশ আধিকারিক কাজি এবং তাঁর সহকর্মীদের কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি।

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি