অবশেষে আম আদমি পার্টির (AAP) সমর্থন পেলেন বিরোধী দলের সম্মিলিত রাষ্ট্রপতি পদপ্রার্থী যশোবন্ত সিনহা (Yashwant Sinha)। শনিবার আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং ঘোষণা করেছেন, তাঁরা ১৮ জুলাইয়ের রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী যশোবন্ত সিনহাকেই সমর্থন করবেন৷ এদিন সঞ্জয় সিং বলেন, এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুর প্রতি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা থাকলেও আমরা যশোবন্ত সিনহাজিকেই সমর্থন করব। আপের এই ঘোষণার পর রাষ্ট্রপতি ভোটে বিরোধী দলের শক্তি আরও একটু বাড়ল।
আরো পড়ুন- রাজনৈতিক বিরোধীদের শত্রু হিসেবে দেখা উচিত নয়: প্রধান বিচারপতি
শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সভাপতিত্বে আম আদমি পার্টির (AAP- Yashwant Sinha)রাজনৈতিক উপদেষ্টা কমিটির বৈঠক হয়। এই বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে, দলের পক্ষ থেকে কোন প্রার্থীকে সমর্থন করা উচিত তা নিয়ে আলোচনা হয়। বৈঠকে সব নেতা একযোগে যশোবন্ত সিনহাকেই সমর্থন করার কথা জানান। এই মুহূর্তে আপের বিধায়ক সংখ্যা ১৫৬। যার মধ্যে ৯২ জন পাঞ্জাবের, ৬২ জন দিল্লির এবং দু’জন গোয়ার। সাংসদ সংখ্যা ১০।


দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি