চাঁচল: সামান্য ডিম রান্না নিয়ে স্বামী-স্ত্রীর বিবাদ। তার জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। আজ দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চাঁচল থানার ভেবা সংলগ্ন শেরবাবর গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় চাঁচল থানার পুলিশ। ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পর দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়।
আরো পড়ুন- BigBreaking: মমতার ডাকে সারা দিয়ে আত্মসমর্পণের পথে কেএলও শীর্ষনেতা কৈলাস কোচ!
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত গৃহবধূর নাম সুমি পারভিন বয়স (২৪),বাড়ি চাঁচল থানার শেরবাবর এলাকায়। বছর ছয়েক আগে শেরবাবর এলাকার মনিরুল ইসলামের সাথে বিবাহ হয়। পেশায় মনিরুল ইসলাম ট্রাক্টর চালক। তাদের একটি পাঁচ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের কয়েক বছর ভালোভাবে চললেও সম্প্রতি কিছু দিন ধরে দাম্পত্য জীবনে নেমে আসে অসান্তি । আজ দুপুরে রান্নার সামগ্ৰী নিয়ে বচসা বাধে স্বামী স্ত্রীর তার পরেই স্বামীর উপর অভিমান করে নিজের সোবার ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী ওই গৃহবধূ সুমি পারভিন। শশুর বাড়ির লোকজন সুমিকে ঝুলন্ত অবস্থায় দেখে তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে চাঁচোল ১ নং ব্লকের বিডিও সমিরন ভট্টাচার্যের উপস্থিতিতে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। মৃত গৃহবধূর কাকা জানান, রান্না নিয়ে স্বামী স্ত্রীর অসান্তি যার জেরেই মেয়ে আত্মঘাতী হয়।
তবে এখনো পর্যন্ত মৃতার বাপের বাড়ির লোকজন চাঁচল থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করেন নি।

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি